ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

নরসিংদীর আরশীনগর লেভেল ক্রসিংয়ের যানজট যেন নিত্যদিনের সঙ্গী


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১২-৫-২০২৫ দুপুর ২:৩৩

নরসিংদী শহরের প্রাণকেন্দ্র আরশীনগর রেলক্রসিং যেন এখন যানজটের অপর নাম। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঘন্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকেন হাজারো যাত্রী ও পথচারী। রেলগেট বন্ধ থাকলেই দুই পাশের সড়কে থমকে যায় রিকশা, সিএনজি, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন।
স্থানীয়দের অভিযোগ, একটি মাত্র লেভেল ক্রসিংয়ের ওপর শহরের প্রায় ৭০% যানবাহন চলাচল নির্ভরশীল। বিকল্প কোনো পারাপার ব্যবস্থা না থাকায় প্রতিবার ট্রেন চলাচলের সময় দীর্ঘসময় গেট বন্ধ থাকে এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
রিকশাচালক রহিম মিয়া বলেন, “প্রতিদিন এই গেটেই অন্তত ৪-৫ বার ফাঁদে পড়ি। যাত্রীদের কথা শুনতে হয়, আবার সময়ও নষ্ট হয়।”
শহরের বাসিন্দা ও দোকানদার শরিফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই সমস্যা নতুন না, বছরের পর বছর ধরে একই অবস্থা। কিন্তু কেউই কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।”
ট্রাফিক সূত্রে জানা গেছে, “এই এলাকায় যাতায়াতের চাপ অত্যন্ত বেশি। জনবল সংকট এবং আধুনিক ব্যবস্থাপনার অভাবে যানজট নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে।”
বিশেষজ্ঞরা মনে করেন, শহরের এই গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বয়ংক্রিয় গেটব্যবস্থা, ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস নির্মাণ এখন সময়ের দাবি। পাশাপাশি বিকল্প সড়ক ও নিয়মিত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন না হলে এই দুর্ভোগের অবসান সম্ভব নয়।
নরসিংদীবাসীর প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে স্থায়ী সমাধানে পদক্ষেপ গ্রহণ করবে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার

খুলনা র‌্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা

মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩

মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ

সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ

আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন

জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন

দুই বছর যাবৎ বসতবাড়ি ও সড়কের ওপর পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি, মরণ আতঙ্কে কাপ্তাই চিৎমরমের ৩৫টি পরিবার