ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

শহীদ কন্যা লামিয়া ধর্ষণ ও আত্মহত্যা: আলোচিত ইমরান মুন্সি গ্রেফতার


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১২-৫-২০২৫ দুপুর ২:৩৩

পটুয়াখালীর দুমকী উপজেলার আলোচিত কলেজছাত্রী শহীদ কন্যা লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার প্রধান পলাতক আসামি ইমরান মুন্সি (১৭) অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে। 

রোববার (১১ মে) বিকেল ৫টার দিকে বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকার কাশিপুর ইছাকাঠি মহল্লা থেকে তাকে আটক করে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পটুয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, লামিয়ার বাবা জসিম উদ্দিন 'জুলাই গণ-অভ্যুত্থানে'  গত বছরের ১৯ জুলাই পুলিশের গুলিতে আহত হয়ে ৩০ জুলাই নিহত হন। এরপর তার মা ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি নেন। লামিয়া থাকতেন নানাবাড়ি, দুমকী উপজেলার আলগী গ্রামে। ১৮ মার্চ ঘটনার দিন বাবার কবর জিয়ারত শেষে দাদাবাড়ি নলদোয়ানি গ্রাম থেকে ফেরার পথে লামিয়াকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।

২০ মার্চ দুপুরে লামিয়া নিজেই দুমকী থানায় মামলা করেন। মামলায় অভিযুক্ত করা হয় সহপাঠী সিফাত মুন্সি ও মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র শাকিব মুন্সিকে। এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা তাকে অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে এবং সেই দৃশ্য ভিডিও ধারণ করে। পরে পুলিশ ওই দুই আসামিকে গ্রেফতার করে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার বিস্তারিত জানায় এবং ইমরান মুন্সির নাম প্রকাশ করে।

ধর্ষণের ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন লামিয়া। একপর্যায়ে ২৬ এপ্রিল রাত ৯টায় রাজধানীর শেখেরটেক ৬ নম্বর রোডের বি/৭০ নম্বর মায়ের ভাড়া বাসায় আত্মহত্যা করেন তিনি। নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয় তার শহীদ বাবার কবরের পাশে।

এ ঘটনায় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভও ছড়িয়ে পড়ে।

পটুয়াখালীর পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন দৈনিক সকালের সময় কে বলেন, “এই ঘটনায় জড়িত কেউই রেহাই পাবে না। তদন্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে।”

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস