ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে অবৈধভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২-৫-২০২৫ দুপুর ২:৩৮

নাটোরের গুরুদাসপুরে  অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আমজাদ সরদার (৬০) নামে এক বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (১১ মে) রাত ১১টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের তালবাড়িয়া বিলে ওই ভ্রাম্যমাণ পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুল ইসলাম।  এসময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা অনুযায়ী তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। আমজাদ সরদার উপজেলার ধারাবারিষা ইউনিয়নের তালবাড়ীয়া গ্রামের মৃত হাকিম সরদারের ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুল ইসলাম বলেন, সরকারি অনুমোদন ছাড়া নদী বা জলাশয় থেকে বালু উত্তোলন অবৈধ এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। দীর্ঘদিন ধরেই তালবাড়ী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে অভিযান পরিচালনা করে অর্থদন্ড করার পাশাপাশি পরর্বতীতে এমন কাজ না করা জন্য সচেতন করা হয়। পরিবেশ সুরক্ষা ও জণস্বার্থে আমাদের এমন অভিযান অব্যহত থাকবে। এছাড়া জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির