ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সিংগাইরে গোয়ালঘরে অগ্নিকান্ডে দুই গরু পুড়ে ছাই


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ১৩-৫-২০২৫ দুপুর ১২:৩০

মানিকগঞ্জের সিংগাইরে গোয়াল ঘরে আগুন লেগে দুইটি গরু পুড়ে মারা গেছে। এতে ভুক্তভোগীর প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।

সোমবার (১২ মে) দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর শেখ পাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ মহিদুর রহমানের (তারা মিয়া) বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা মোঃ মহিদুর রহমান ( তারা মিয়া) কোরবানি ঈদে বিক্রির উদ্দেশ্যে ৩ মাস আগে ২ লাখ ৬০ হাজার টাকা দিয়ে দুইটি গরু কিনে লালন-পালন করছিলেন। সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে হঠাৎ গোয়ালঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে রাত আড়াইটার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দগ্ধ হয়ে দুটি গরু মারা যায়।

ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা মোঃ মহিদুর রহমান বলেন, ব্যবসার জন্য তিন মাস আগে ২ লাখ ৬০ হাজার টাকা দিয়ে দুইটি গরু কিনেছিলাম। আশা ছিল কোরবানির ঈদে সেগুলো বিক্রি করে লাভবান হবো। কিন্তু অগ্নিকাণ্ডে আমার সেই আশা শেষ।

উপজেলা ফায়ার স্টেশন (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো: মহিবুর রহমান জানান, খবর পেয়ে আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান