ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চবিতে জাতীয় সংগীত গেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৫-২০২৫ দুপুর ১২:৩৩

জাতীয় সংগীত অবমাননার ঘটনায় প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে সাধারণ শিক্ষার্থীরা  সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন। এ সময় শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানায়।এছাড়াও, শিক্ষার্থীরা  'সবার আগে বাংলাদেশ, আমার সোনার বাংলা' সহ নানা স্লোগান দেয়।

 এ বিষয়ে ২০২৩ -২০২৪  সেশনের আইন বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ রায়হান জনি বলেন, "জাতীয় সংগীত আমাদের স্বাধীনতার সাথে মিশে আছে।জাতীয় সংগীত মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত  করেছিল। তাই,জাতীয় সংগীত মুছে ফেলা মানে বাংলাদেশের পতাকাকে মুছে ফেলা।মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের  মাথায় যেমন ছিল পতাকা তেমনি তাদের মনে ছিল সোনার বাংলার জয় ধ্বনি "।

উল্লেখ্য,গত শনিবার (১০ মে) আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ তিন দাবিতে শাহবাগে অবরোধ চলাকালে জাতীয় সংগীত গাইতে বাধা দেওয়ার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে এই কর্মসূচী পালন করা হয়।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য