ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে গোপন অভিযানে তিন বস্তা চোরাই বিদ্যুৎ তার উদ্ধার, পলাতক ভাঙ্গারী ব্যবসায়ী


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১৩-৫-২০২৫ দুপুর ২:১০

নরসিংদীর মধ্য ভেলানগর ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ভাঙ্গারী দোকান থেকে তিন বস্তা চোরাই বিদ্যুৎ বিভাগের তার উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ মে) রাতে নরসিংদী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, উদ্ধারকৃত তারগুলো মধ্য ভেলানগর এলাকার ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন ভাঙারি দোকানে মজুদ করে রেখেছিলেন কাদির মিয়া (৫২) নামে এক ভাঙ্গারী ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। প্রায় ৫ থেকে ৭ বছর ধরে তিনি ওই এলাকায় ভাঙ্গারী ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযানের আগে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।

নরসিংদী মডেল থানার এসআই তোফাজ্জল হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পল্লী বিদ্যুতের তিন বস্তা চোরাই তার জব্দ করা হয়েছে। অভিযুক্তকে আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, কাদির মিয়ার দোকানে সন্দেহজনকভাবে মালামাল মজুদের বিষয়টি আগেও নজরে এসেছিল। পুলিশের এমন উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। চোরাই বৈদ্যুতিক সামগ্রী উদ্ধারের এ ঘটনা তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার