ঢাকা সোমবার, ৮ জুন, ২০২৬

সিংগাইরে ধলেশ্বরী ও কালিগঙ্গা নদীর মাটি যাচ্ছে ইটভাটায়


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ১৩-৫-২০২৫ রাত ৯:৪

মানিকগঞ্জের সিংগাইরে চান্দহর ইউনিয়নের ধলেশ্বরী ও কালিগঙ্গা নদীর মাটি কেটে বিক্রি করা হচ্ছে ইটভাটায়। উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী গঙ্গালালপুর ও পালপাড়ার পাশ দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী ও পার্শ্ববর্তী ইসলামপুর এলাকার কালিগঙ্গা নদীর জায়গা থেকে মাটি বিক্রি করায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে সচেতন মহল। 

স্থানীয় সূত্রে জানা যায়, চান্দহর ইউনিয়নের আঁটিপাড়া গ্রামের মোঃ সিরাজ গংরা ধলেশ্বরী নদীর পালপাড়া এলাকায় ও ইসলামপুর এলাকার মোঃ সুমন কালীগঙ্গা নদীর পাড়ের মাটি বিক্রির সাথে সরাসরি জড়িত। তবে এই মাটি বিক্রির টাকার ভাগ পাচ্ছেন স্থানীয় একাধিক রাজনৈতিক নেতারা। সম্প্রতি ইসলামপুরের মাটি কাটায় অভিযানে জরিমানা করা হলেও আবারো কাটছে সেই মাটি।

সরেজমিনে দেখা যায়, উপজেলার চান্দহর ইউনিয়নের পালপাড়া মৌজার ধলেশ্বরী নদী এবং ইসলামপুর এলাকার কালিগঙ্গা নদীতে খননযন্ত্র (ভেকু) দিয়ে দিনের বেলায় মাটি কেটে ট্রাকে তোলা হচ্ছে। ট্রাক ভর্তি মাটি বিক্রি করা হচ্ছে বিভিন্ন ইটভাটায় ও ব্যক্তি মালিকানা জমি ভরাটের কাজে। এতে নদীর গতি পরিবর্তন, নদী ভাঙ্গন ও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। সরকারি এসব মাটি বিক্রির সাথে রাজনৈতিক নেতারা জড়িত থাকায় প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন স্থানীয় সচেতন মহল। তবে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তারা। এসব মাটি বিক্রির সাথে সরাসরি পালপাড়া এলাকার মোঃ সিরাজ ও ইসলামপুর এলাকার মোঃ সুমন জড়িত। বিক্রি করা প্রতি ট্রাক মাটির একটি অংশ যায় স্থানীয় রাজনৈতিক নেতাদের পকেটে।

ইসলামপুর এলাকার মো. কামাল হোসেন বলেন, আমি উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ করলে একবার বন্ধ করে দেন। পরে আবার আগের মতোই মাটি কাটছে। প্রশাসনকে মাটি কাটার কথা বারবার জানানো সত্বেও কোন প্রতিকার পাচ্ছি না। এভাবে নদীর মাটি কাটলে নদী পাড়ের জমি ধ্বংস হয়ে যাবে।

স্থানীয় তারিকুর রহমান আলাল বলেন, সরকারি নদী থেকে মাটি কাটা খুবই দুঃখজনক ঘটনা। যে সকল রাজনৈতিক নেতারা এসব মাটি ব্যবসায়িদের সেল্টার দেয় তারা দলকে বিপদে ফেলছে। দ্রুত এদের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।

নদীর জায়গা থেকে মাটি কাটার কথা অস্বীকার করে অভিযুক্ত মো. সিরাজুল ইসলাম বলেন, জায়গার সব কাগজ আছে। আমি কিনে নিয়েছি। ব্যক্তিগত জমি থেকে মাটি কাটছি। সরকারি নদী থেকে মাটি কাটি না।

সুমন জানান, কালীগঙ্গা নদী আরো দূরে। আমরা নিজেদের জায়গা থেকেই মাটি কাটছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান সোহাগ বলেন, ধলেশ্বরী ও কালিগঙ্গা নদী থেকে মাটি কাটার খবর পেলেই আমরা অভিযান চালাই। মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

এমএসএম / এমএসএম

নগদ টাকা, স্বর্ণালংকার ও আইফোন চুরির অভিযোগে মামলা; দুইজনের বিরুদ্ধে তদন্ত চলছে

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও,এসিল্যান্ডের মতবিনিময় সভা

রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ছাত্রলীগের এক কর্মী

ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে অগ্নিসংযোগ, আহত ১

ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

অভয়নগরে ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে বিএসএফের অমানবিক আচরণ, ৬৫ ঘণ্টা জিরো লাইনে আটকা ১০ নারী-পুরুষ ও শিশু

ঠাকুরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আসমার সন্তানদের হাতে মানবিক সহায়তার চেক প্রদান

ঠাকুরগাঁও সীমান্তে ‘পুশ ইন’ করার চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় ১১ শিশু–নারী–পুরুষ অবস্থানরত

পটুয়াখালীতে রেস্টুরেন্ট শেফের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদমদীঘি সদর ইউপির ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা