ডামুড্যায় জেলেদের মাঝে গরুর বাছুর বিতরণ
শরীয়তপুরের ডামুড্যায় মৎস্য অফিস কর্তৃক ২০২৪-২০২৫ ইং অর্থবছরে নিবন্ধিত সুফলভোগী জেলেদের বিকল্প কর্মসংস্থান ও আয়বর্ধনমূলক হিসেবে গরুর বাছুর বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টার সময় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মাঠ প্রাঙ্গণে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মালেক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব বসু, যুব উন্নয়ন কর্মকর্তা হারুনুর রশিদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আরো অনেকে। এ সময় পূর্ব ডামুড্যা, সিড্যা, শিধলকুড়াসহ ৭টি ইউনিয়নের ৭০ জন উপকারভোগী নিবন্ধিত জেলে পরিবারের মাঝে গরুর বাছুর বিতরণ করা হয়।
মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, এই প্রসেসটা হচ্ছে উপজেলা বাস্তবায়ন কমিটির মাধ্যমে রেজুলেশন করে জেলে সিলেকশন তালিকা করা হয়, আমরা ১০০ জনের তালিকা করেছি আজকে ৭০ জন উপকারভোগীদের মাঝে গরুর বাছুর বিতরণ করা হয়েছে পর্যায়ক্রমে বাকি ৩০ জনকে ও দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের