সন্দ্বীপে সড়ক নির্মাণে অনিয়ম প্রতিরোধ করতে গিয়ে এলজিইডির ২ কর্মকর্তা মারধরের স্বীকার
চট্টগ্রামের সন্দ্বীপে সড়ক নির্মাণে অনিয়ম প্রতিরোধ করতে গিয়ে এলজিইডির দুই কর্মকর্তা মারধরের স্বীকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।মারধরে আহত কর্মকর্তারা হলেন উপসহকারী প্রকৌশলী দিদারুল আলম এবং কার্যসহকারী মিজানুর রহমান।
ভুক্তভোগী বা হামলায় আক্রান্ত প্রকৌশলী জানান ১২ মে বিকালে সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আকরাম খান দুলাল সড়কের নির্মাণকাজ পরিদর্শন করতে গিয়েছিলেন এলজিইডির ২ কর্মকর্তা। তারা গিয়ে দেখেন রাস্তার ওয়ার্ক অর্ডার অনুযায়ী ৮ ইঞ্চি ঢালাই দেওয়ার কথা থাকলেও তারা মাত্র ৬ ইঞ্চি ঢালাই দিচ্ছেন। এছাড়াও নির্মান সামগ্রীতে নিন্মমানের জিনিস ব্যবহার ও মিশ্রনে সঠিক মাপে জিনিস ব্যবহার হচ্ছেনা। এই অনিয়মের তাৎক্ষনিক প্রতিক্রিয়া হিসাবে তারা ৮ ইঞ্চি ঢালাইয়ের একটি নমুনা তৈরি করে সেই মোতাবেক কাজ করতে বলেন।সেই নমুনাকে তোয়াক্কা না করে তাদের সাইডে ডেকে নিয়ে আকস্মিক তাদের ইট দিয়ে আঘাত ও মারধর শুরু করে। মূলত কাজে অনিয়মের প্রতিবাদ করায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দুই কর্মকর্তা হামলার শিকার হয়েছেন।
এলাকাবাসীরা জানান , নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সরেজমিনে গিয়ে অনিয়মের প্রতিবাদ করেন দুই কর্মকর্তা। এ সময় কাজের তদারকিতে নিয়োজিত ঠিকাদার মোশারফ হোসেনের শ্রমিক(১) ইউসুফ (২) সাইফুল সহ কয়েকজন মিলে তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে।
এ বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, তারা ঘটনার বিষয়ে অবগত হয়েছেন এবং মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, “অপরাধীদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলজিইডি’র পক্ষ থেকে মামলার পদক্ষেপ গ্রহণের বিষয়েও তারা প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান