চবির ৫ম সমাবর্তন আজ,ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাসে সবচেয়ে বড় সমাবর্তন হতে যাচ্ছে আজ। একই স্থানে এত শিক্ষার্থীকে একসঙ্গে সমাবর্তন দেওয়ার রেকর্ড গড়তে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।এ উপলক্ষ্যে প্রায় ৩৬ বছর পর আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পা রাখতে যাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দীর্ঘ দিন পর এই বিশ্ববিদ্যালয়ে তার প্রত্যাবর্তন হচ্ছে সমাবর্তনের বক্তা হিসেবে।
বুধবার (১৪ মে) চবির কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সমাবর্তন। এতে অংশ নিচ্ছেন ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা প্রায় সাড়ে ২২ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ২২ জন পিএইচডি ও ১৭ জন এমফিল ডিগ্রিধারী রয়েছেন।
অনুষদভিত্তিক অংশগ্রহণের দিক থেকে শীর্ষে রয়েছে কলা ও মানববিদ্যা অনুষদ (৪,৯৮৭ জন), এরপর ব্যবসায় প্রশাসন (৪,৫৯৬ জন), সমাজবিজ্ঞান (৪,১৫৮ জন) এবং বিজ্ঞান অনুষদ (২,৭৬৭ জন)। পুরো ক্যাম্পাস রঙিন আলোয় সেজেছে,উদ্বোধন হয়েছে ঝুলন্ত সেতু,রঙের তুলিতে জীবন্ত হয়েছে প্রতিটি অনুষদ।
সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থেকে এই ঐতিহাসিক আয়োজনে গৌরব যুক্ত করবেন চবির প্রাক্তন শিক্ষক ড. ইউনূস, যাকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করা হবে। আয়োজনকে সফল করতে গঠন করা হয়েছে ১৯টি উপ-কমিটি।
এ বিষয়ে এক সমবর্তী বলেন," দীর্ঘদিন ধরে এটার অপেক্ষায় ছিলাম আমরা।ক্যাম্পাস,বন্ধু,শিক্ষক, শাটল সব কিছু যেন নিজেকে অতীতে নিয়ে গেল।সামনে যেন সমাবর্তনে গুলো সময়ে হয়,প্রশাসন সেদিকে যেন নজর রাখে।"
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, “৫৮ বছরের ইতিহাসে মাত্র চারটি সমাবর্তন হয়েছে। এবার আমরা ইতিহাস গড়তে যাচ্ছি। একই সমাবেশস্থলে এত শিক্ষার্থীদের একসঙ্গে সমাবর্তন, বিশ্বের ইতিহাসে এটাই হবে প্রথম।”
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?