ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সমাবর্তন উৎসবে নতুন সংযোজন চবির ঝুলন্ত সেতু উদ্বোধন


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৫-২০২৫ দুপুর ১২:৫৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে(চবি) নান্দনিক সৌন্দর্যের অন্যতম একটি স্থাপনা ঝুলন্ত সেতু।সমাবর্তনের আমেজকে বাড়িয়ে তুলতে দীর্ঘসময় পর উদ্বোধন হলো ঝুলন্ত এ সেতুটি।

মঙ্গলবার (১৩ মার্চ) বিকালে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এ সেতু নতুন করে চালু করেছেন। এসময় চবি  উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপাচার্য বলেন,"ব্যাপক  সংস্কার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নান্দনিক ঝুলন্ত সেতু আবার চালু করা হয়েছে। চবির পঞ্চম সমাবর্তনের ঠিক আগের দিন এটা চালু করায় সমবর্তী, বর্তমান শিক্ষার্থী ও দর্শনার্থীরা ভীষণ খুশি হবে বলে মনে করি।"
এছাড়াও মাননীয় উপাচার্য এ সেতুর সঠিক রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। 

উল্লেখ্য,বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নান্দনিকতা বাড়াতে রাঙামাটির ঝুলন্ত সেতুর আদলে ২০০৯ সালে নির্মাণ করা হয় বিশেষ এই সেতু। কিন্তু ২০১৮ সালের অক্টোবর মাসে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে সংস্কারের নামে সেতুটি বন্ধ করে দেয়া হয়।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য