ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে দুমকীতে ছাত্রদলের বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পটুয়াখালীর দুমকী উপজেলা ও সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদল। বুধবার (১৪ মে) দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা সাম্য হত্যার ঘটনার দ্রুত ও নিরপেক্ষ বিচার দাবি করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা।
বিক্ষোভে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ, সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম সাঈদ, যুগ্ম আহ্বায়ক মো. সজিব সরদার, মো. রিয়াজুল ইসলাম, সদস্য মো. শফিকুল ইসলাম ইমরান, মো. রামীম মৃধা, মো. আল আমিন হোসেন, নাঈম মৃধা, ঈছা শরীফ প্রমুখ।
বক্তারা বলেন, “সাম্যের মত একজন মেধাবী ছাত্রনেতাকে নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে ছাত্র রাজনীতির উপর ভয়ঙ্কর আঘাত এসেছে। এ হত্যাকাণ্ডের দায় কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না।”
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এ হত্যার বিচার না হলে সারাদেশব্যাপী ছাত্রদল আন্দোলনে নামবে।
এমএসএম / এমএসএম
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও
পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত