ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে ৫ জন নারী 'সহ ৫০ জনের পুলিশে চাকুরী: প্রার্থী ছিল ২৭৭১ জন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৫-৫-২০২৫ রাত ১০:৯

টাঙ্গাইলে ১২০ টাকায় আবেদন করে ৫ জন নারী 'সহ ৫০ জনের পুলিশে চাকুরী হয়েছে। চাকরি প্রার্থী ছিল ২৭৭১ জন। টাঙ্গাইল পুলিশ লাইন্সের গ্রিলশেডে বুধবার (১৪ মে) রাতে চাকরি প্রার্থীদের ফলাফল ঘোষনা করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর এলাকার আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি মর্জিনা বেগম। তার একমাত্র মেয়ে সাবিহা আক্তার বিথির স্বপ্ন ছিল, বড় হয়ে পুলিশে যোগদান করবে। সেই স্বপ্ন নিয়ে ১২০ টাকা দিয়ে আবেদন করেছিলেন পুলিশের রিক্রুট কনেস্টবল পদে। এর পর কয়েকটি ধাপ পার করে চূড়ান্ত তালিকায় উঠে আসে বিথি। আনন্দ অশ্রু নিয়ে বিথি বলেন, ‘অভাবের সংসার থেকে এ সময়ে চাকরি পেলাম মাত্র ১২০ টাকায়, যা স্বপ্ন মনে হচ্ছে। এখন অভাবী মাকে সাহায্য করতে পারবো সংসারে। বাবা অনেক আগে আমার মা ও আমাকে রেখে চলে গেছে। ঘাটাইল উপজেলার ধলাপাড়া এলাকার কুসুমী সূত্রধরের মেয়ে রাখী সূত্রধর বলেন, ‘পরিবারের পাশে দাঁড়াতে পারবো এখন। দেশের সেবা করার জন্য একটি সুযোগ পেলাম। খুব ভালো লাগছে চূড়ান্ত তালিকায় উঠে। ফয়সাল নামে একজন বলেন, ‘বাবা কৃষক। কৃষক পরিবারের সন্তান হয়ে পুলিশে চাকরি পেয়ে খুবই ভালো লাগছে। দেশের সেবা করতে চাই নিজের জীবন বাজি রেখে। টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, একদম স্বচ্ছভাবে এবার পুলিশে নিয়োগ হয়েছে। এবার কোনো কোটায় নিয়োগ হয়নি। এবার টাঙ্গাইলে ২ হাজার ৭৭১ জন আবেদন করেছিল। এর মধ্য থেকে ৫০ জনকে চূড়ান্ত করা হয়েছে। অপেক্ষমান তালিকায় রয়েছে আরও দশজন। নিয়োগ বোর্ডে ছিলেন নরসিংদী জেলার শিবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান সরকার ও মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন। 

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত