প্রাইম ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য সিএসই ফেস্ট অনুষ্ঠিত
রাজধানীর মিরপুরে প্রাইম ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রতি বছরের মতো এবারও আয়োজন করছে বর্ণাঢ্য সিএসই ফেস্ট।
বৃহস্পতিবার (১৫ মে, ২০২৫) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়েছে।
দিনভর ভিন্ন ভিন্ন ৮টি প্রতিযোগিতামূলক ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশ নিয়েছে শিক্ষার্থীরা। এ উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি কম্পিউটার প্রযুক্তিতে দক্ষতা অর্জন করে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের টিকিয়ে রাখার সক্ষমতা তৈরি করা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ কাইকোবাদ। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে হলে কেবল পাঠ্যপুস্তক নয়, বরং কম্পিউটার প্রযুক্তির বাস্তব জ্ঞান এবং চর্চা অপরিহার্য।” এছাড়াও তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সেক্রেটারি জেনারেল ফিরোজ মাহমুদ হোসাইন, বিভাগীয় প্রধান কর্নেল শিহাবুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য জনাব আব্দুর রহমান। তারা এই ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, এই ফেস্ট শিক্ষার্থীদের জন্য একটি বাস্তবমুখী শিক্ষার ক্ষেত্র তৈরি করে, যা ভবিষ্যতে তাদের ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন