মিমের হাত ধরে উদ্বোধন হোলও ‘বায়ো প্লাস্টিক সাজারি ক্লিনিক’ বাংলাদেশ শাখা
রবিবার রাজধানীর বনানীতে ‘বায়ো প্লাস্টিক সাজারি ক্লিনিক’র বাংলাদেশের শাখার ৮ কামরা আয়তনের অভিজাত্যপূর্ণ ক্লিনিকটি যাত্রা শুরু করেছে । ‘বিশ্ব মা দিবস’-এর দিন বিশেষ এক সেমিনারের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয় ‘বায়ো প্লাস্টিক সাজারি ক্লিনিক’র বাংলাদেশ শাখার ।
সেদিন বিকেলে ‘বায়ো প্লাস্টিক সার্জারি ক্লিনিক’র বাংলাদেশ শাখার পরিচালক শাকিব সনেটের নিমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে ক্লিনিকটির বাংলাদেশ শাখার যাত্রা শুরু করতে সেখানে উপস্থিত হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম।
সেখানে তার সাথে আরো ছিলেন সালমান মুক্তাদীর। বিদ্যা সিনহা মিম এমন আয়োজনে উপস্থিত থেকে হয়েছিলেন বেশ উচ্ছ্বসিত। বিদ্যা সিনহা মিম সেখানে বলেন , ‘এটা ভীষণ সত্যি যে এমন একটা বায়ো প্লাস্টিক সার্জারি ক্লিনিকের খুবই দরকার ছিল আমাদের দেশে । অবশেষে এর সাথে যারা সম্পৃক্ত তারা যে আমাদের দেশের মানুষের প্রয়োজনের কথা ভেবে বাংলাদেশেও এর শাখার যাত্রা শুরু হলো।
এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এ কারণেই যে এখন আর এই ক্লিনিকের কারণে আর দেশের বাইরে যেতে হবে না এই ধরনের সার্ভিসের জন্য । আর কষ্ট করতে হবে না । আরেকটি কথা না বললেই নয়, বায়ো প্লাস্টিক সার্জারি ক্লিনিকের বাংলাদেশের শাখায় এসথেটিকসের সব ধরনের সার্ভিসই পাওয়া যাবে। আমি ধন্যবাদ জানাই এই শাখার পরিচালক শাকিব সনেট ভাইকে আমাকে এই আয়োজনে নিমন্ত্রণ করার জন্য । আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’
বাংলাদেশ শাখার পরিচালক শাকিব সনেট বলেন, ‘মিম ও সালমানকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের শাখাটি উদ্বোধনের জন্য সময় দেয়ার জন্য ধন্যবাদ জানাই । এক নতুন দিগন্তের শুভ সূচনা হলো বাংলাদেশে এই শাখার যাত্রা শুরুর মধ্যদিয়ে ।
অনুষ্ঠানে যারা যারা উপস্থিত এবং বিভিন্ন ব্যবস্থাপনায় ছিলেন
মইনুল ইসলাম
বায়ো প্লাস্টিক সার্জারি ক্লিনিকের এমডি
সাকিব সনেট
বায়ো প্লাস্টিক সার্জারি ক্লিনিকের পরিচালক
অধ্যাপক ডাঃ বিধান সরকার
ডিপার্টমেন্ট জেনারেল ও প্লাস্টিক সার্জন
ডিগ্রি এমবিবিএস (ডিএমসি), এমএস (প্লাস্টিক সার্জারি) মাইক্রো-সার্জারিতে প্রশিক্ষণপ্রাপ্ত (ইন্টারপ্লাস্ট, মার্কিন যুক্তরাষ্ট্র)। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক ও প্রধান
বিভাগ: জেনারেল ও প্লাস্টিক সার্জন অধ্যাপক
প্রধান পরামর্শদাতা
বায়ো প্লাস্টিক সার্জারি ক্লিনিক
বাংলাদেশ শাখা
ডাঃ ইয়ং-হো শিন
বায়ো প্লাস্টিক সার্জারি ক্লিনিক
সভাপতি
কোরিয়া শাখা
বায়ো প্লাস্টিক সার্জারি ক্লিনিক
সভাপতি
বাংলাদেশ শাখা
এমএসএম / এমএসএম
এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত
বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো
‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ২০ বছর পূর্তি
সাশ্রয়ী মূল্যে বিশেষ সুবিধাসহ টেলিটকের ‘পেশাজীবী প্যাকেজ’ উদ্বোধন
এনআরবিসি ব্যাংকের আয়োজনে প্রকাশ্যে ঋণ পেলেন বাগেরহাটের মৎস্যজীবীরা
আনসার মহাপরিচালকের উদ্বোধনে ৫২০ নারী ভিডিপির সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু, লক্ষ্য বৈশ্বিক কর্মসংস্থান
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রোবোটিক রিহ্যাবিলিটেশন প্রশিক্ষণ শুরু
গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় ইউএপি-ডিপিডিটির সমঝোতা স্মারক সই
কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি
‘অর্থ আইন-২০২৬: নতুন করনীতি, আয়কর ও ভ্যাট আইনের বাস্তব প্রয়োগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার
হযরত শাহজালালে ‘প্রোটোকল বাণিজ্য’: ভোগান্তিতে সাধারণ যাত্রী, প্রশ্নের মুখে সেবার মান