বারহাট্টা বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা উদ্বোধন করলেন ইউএনও
নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরের গোপালপুর বাজার কাপড়পট্টি এলাকার গুরুত্বপূর্ণ সিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বারহাট্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবিরুল আহসান ফিতা কেটে সিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বারহাট্টা সদর ইউনিয়ন সভাপতি কামাল আজাদ বাবুল, বারহাট্টা সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনুসহ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র বারহাট্টা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বারহাট্টা গোপালপুর বাজার বণিক সভাপতি শহীদ মোড়ল, সাধারণ সম্পাদক আলতাবুর রহমান হানিফসহ গোপালপুর বাজার বণিক সমিতির সদস্যসহ গোপালপুর বাজারের ব্যবসায়ীবৃন্দ। এছাড়াও দৈনিক আমাদের সময় পত্রিকার বারহাট্টা উপজেলা প্রতিনিধি আজিজুল হক ফারুক, দৈনিক মানবজমিন পত্রিকার বারহাটা উপজেলা প্রতিনিধি মামুন কৌশিক, বারহাটা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল আমিন প্রমুখ।
উক্ত রাস্তাটি গোপালপুর বাজার কাপড়পট্টি এলাকার অতি গুরুত্বপূর্ণ রাস্তা। দীর্ঘদিন যাবত রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি পানির নিচে তলিয়ে যায় এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ক্রেতা ও বিক্রেতাদের মারাত্মক সমস্যা সৃষ্টি হয়।
উক্ত রাস্তাটি উদ্বোধনের আনন্দে মিষ্টি বিতরণ করেন, বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে