ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

টগুমগুর আয়োজনে মা দিবস মেলা শুরু


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৬-৫-২০২৫ দুপুর ৪:০

দেশের প্রথম প্যারেন্টিং অ্যাপ ‘টগুমগু’ মা দিবস উপলক্ষে আয়োজন করছে দুই দিনব্যাপী মা দিবসের বিশেষ মেলা। “মা বোঝে সেরা, তাই মায়ের জন্য সেরাটাই”শ্লোগানকে  সামনে রেখে আজ ১৬ মে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনব্যাপী এই আয়োজন।
মেলায় থাকছে ৫০টিরও বেশি স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেলিব্রিটি ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে সেশন, শিশুদের জন্য প্লে-জোন, ফুডকোর্টসহ পরিবারের সব সদস্যের জন্য আকর্ষণীয় নানা আয়োজন। এছাড়াও থাকছে র‍্যাফেল ড্র, গিফট হ্যাম্পার এবং বিভিন্ন পুরস্কার।
আয়োজক প্রতিষ্ঠান জানায়, টগুমগু অ্যাপ ডাউনলোড করলেই দর্শনার্থীরা পাবেন বিনামূল্যে মেলায় প্রবেশ টিকিট। 
টগুমগুর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাজমুল আরেফিন বলেন, “মায়েরা পরম মমতা ও আত্মত্যাগের মাধ্যমে সন্তানদের বড় করে তোলেন। মা দিবসে তাঁদের সম্মান জানাতে আমাদের এই আয়োজন।”
টগুমগুর মা দিবসের  আয়োজনে নিউট্রি শন পার্টনার শক্তি +, ফিনান্সিয়াল ওয়েল বিইং পার্টনার আই ডি এল সি,লার্নিং পার্টনার গুফি, ক্রিয়েটিভ পার্টনার কিডস টাইম , গিফট পার্টনার সেবা এক্স ওয়াই  জেড, বনমালী ম্যানগ্রোভ রিসোর্ট , প্লেজোন পার্টনার বাবুল্যান্ড, নিওকেয়ার, এ সি আই পিওর, বেবি সফট, ফিনিস, সি পার্ল বিচ রিসোর্ট ও স্পা, ম্যাগি হেলদি স্যুপ, রাইড পার্টনার পাঠাও, কমিউনিটি পার্টনার শোনো ও জে সি আই। 
উল্লেখ্য, টগুমগু বাংলাদেশের প্রথম প্যারেন্টিং অ্যাপ ও প্ল্যাটফর্ম, যা শিশুদের বয়সভিত্তিক তথ্য, দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় তথ্য ও সেবা একত্রে প্রদান করে থাকে।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন