ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে সালিশি বৈঠক শেষে ছুরিকাঘাতে যুবক নিহত


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১৭-৫-২০২৫ দুপুর ১১:৪৩

কুমিল্লার দাউদকান্দিতে সালিশী বৈঠক শেষে শাকিল নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিটেশ্বর  ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে  এঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক জাকির হোসেন নামে একজনকে আটক করেছেন। নিহত শাকিল(২৯) বিটেশ্বর গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গত বুধবার মোটরসাইকেল ও সিএনজি চালকের দ্বন্ধকে কেন্দ্র করে শুক্রবার বিকালে উভয়কে নিয়ে বৈঠকে বসে বিটেশ্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সালিশ বৈঠকের শুরু থেকেই উপস্থিত ছিলেন।

তিনি জানান, বরকোটা এলাকার মোটরসাইকেল চালক এবং বিটেশ্বর এলাকার সিএনজি চালকের মধ্যে গত বুধবার ঝগড়া হয়। ঝগড়ার বিষয়টি নিয়ে আজকে আমরা সালিশ করি। সালিশে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সিএনজি চালকের চিকিৎসা বাবদ মোটরসাইকেল চালককে সাত হাজার টাকা জরিমানা করা হলে তা মেনে নিয়ে একহাজার টাকা জমা দেয়। দু’দিন পর বাকি টাকা পরিশোধ করবে বলে সালিশ দরবার সমাপ্ত করে সন্ধ্যায় আমরা চলে যাই। এরপর শুনি মারামারি হয়েছে। শাকিল নামে বিটেশ্বর গ্রামের একজনকে আহত অবস্থায় গৌরীপুর হাসপাতালে নিয়ে গেছে। পরে শুনি ঢাকা নেয়ার পথে নাকি মারা গেছে।

নিহত শাকিলের ফুফাতো ভাই আকাশ বলেন, শাকিল বিটেস্বর বাজারে কসাই কাজ করতো। তার চাচাত ভাইয়ের সিএনজি নিয়ে দরবার হয়েছে। দরবার শেষে বরকোটার কয়েকজন গালাগালি করতেছিল, তখন শাকিল তাদেরকে বলে “দরবারে যা হয়েছে সবাই মানছে, এখন গালাগালি করে কি হবে”। এটা বলার কারণে কয়েকজন তাকে ধরে নিয়ে এলোপাতাড়ি মারে এবং তার বুকে ছুরি দিয়ে জখম করে। হাসপাতালে নিয়ে গেলে ঢাকায় পাঠানো হলে পথেই মারা যায়।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী বলেন, বিটেশ্বর এলাকায় সালিশি বৈঠক শেষে মারামারির ঘটনায় শাকিল নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে। এঘটনায় জড়িত বরকোটা এলাকার নেকবর আলীর ছেলে জাকির হোসেনকে আটক করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার