ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আমিরাতের সঙ্গে যে একাদশ নিয়ে খেলতে পারে বাংলাদেশ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-৫-২০২৫ দুপুর ১২:৩১

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে আজ (শুক্রবার) শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। 

শারজাহ স্টেডিয়ামের সঙ্গে বেশ পরিচিতি আছে টাইগার ক্রিকেটারদের। এখন পর্যন্ত আমিরাতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ, যার সবগুলোতেই তারা জয় পেয়েছে। হয়তো বাংলাদেশের মতো আইসিসির দীর্ঘকালের পূর্ণ সদস্য দেশের জন্য বড় কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটীয় ফল খুব একটা স্বস্তিকর নয়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে তারা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেছে। যেখানে হেরেছে একটিতে।  

সাম্প্রতিক সময়ের বিপর্যয় কাটিয়ে সংযুক্ত আরব আমিরাত ও এরপর পাকিস্তান সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। আমিরাতের বিপক্ষে আজ ওপেনিংয়ে ব্যাট হাতে ইনিংস শুরু করবেন অধিনায়ক লিটন দাস। সঙ্গে বাঁ-হাতি ব্যাটার তানজিদ হাসান তামিম। এ ছাড়া তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিকরাও থাকবেন একাদশে।

স্পিন আক্রমণে থাকতে পারেন দুই অলরাউন্ডার রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান। আর পেস বিভাগে মুস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা যেতে পারে তানজিম হাসান সাকিব এবং শরিফুল ইসলামকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।

এমএসএম / এমএসএম

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক