চাহিদা বেড়েছে তালশাঁসের
প্রচণ্ড দাবদাহে চট্টগ্রামের ফটিকছড়িতে তালশাঁসের কদর বেড়েছে। গত কয়েক সপ্তাহ ধরে চট্টগ্রামসহ সারাদেশে প্রচণ্ড দাবদাহ চলছে। আর এই প্রচণ্ড দাবদাহে জনজীবন হয়ে উঠেছে বিপর্যস্থ ও দুর্বিষহ। দাবদাহের প্রচণ্ড এই গরমে উপজেলার বিভিন্ন হাট-বাজারে জমে উঠেছে মৌসুমি ফল হিসেবে পরিচিত তালশাঁসের বেচা-কেনা। করোনায় অনেক বেকার যুবক এই তালশাঁসের ব্যবসা করে বাড়তি আয়েরও পথ খুঁজছেন। চাহিদা বেশি থাকায় দামও বেশি বলে জানিয়েছে ক্রেতা-বিক্রিতারা।
উপজেলা ঘুরে দেখা গেছে, উপজেলার প্রতিটি হাট-বাজার, রাস্তার মোড়, এলাকার বিভিন্ন দোকানের সামনে তালশাঁসের পসরা বসিয়েছেন বিক্রেতারা। তাতে ভিড় জমিয়েছে ছোট-বড় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পানি-তাল হিসেবে প্রতিটি তাল ১৫-২০ টাকা দরে বিক্রি করছেন বিক্রেতারা ধারালো দা দিয়ে তা কেটে তালের শাঁস বের করে দিচ্ছেন তৃষ্ণার্ত ক্রেতাদের।
উপজেলার হেয়াকো বাজারের রাস্তার পাশে বসে তালশাঁস বিক্রি করছেন স্থানীয় তাল বিক্রেতা মো. জামাল উদ্দিন। তিনি জানান, কয়েক দিনের গরমে তালশাঁস বা বিচির চাহিদা বেড়েছে। প্রচণ্ড গরম থেকে বাঁচতে অনেকে তালের বিচি খাচ্ছেন আবার অনেকে বাড়ি নিয়ে যাচ্ছেন।
নাজিরহাট বাজারের খোরশেদুল আলম নামে আরেক মৌসুমি ফল বিক্রেতা জানান, প্রতিটি তালে থেকে তিন থেকে চারটি শাঁস বা বিচি হয়। প্রতি পিস এখন ৭ টাকায় বিক্রি হচ্ছে। তলের শাঁস বা বিচি অত্যন্ত সুস্বাদু ও পানিজাতীয় তুলতুলে নরম ফল হওয়ায় ছোট-বড় সকলে এ ফল পছন্দ করে।
মো. আরফাত নামে একজন তালশাঁস ক্রেতা বলেন, গ্রামাঞ্চলে মৌসুমি ফল হিসেবে তালের জনপ্রিয়তা সবচেয়ে বেশি।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ