ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন (সিলেট) অনুষ্ঠিত
ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন (সিলেট) অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার ১৬ মে ২০২৫। সিলেটে ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মুখলেসুর রহমান। সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ইমরান আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক- ইনচার্জ মোঃ মেশকাত-উল-আনোয়ার খান, কোম্পানী সচিব ও এসভিপি মো. কায়সার রশিদ, সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক ও ভিপি বি এম সাইফুজ্জামান, সিলেট অঞ্চলের সকল শাখার ব্যবস্থাপকবৃন্দ ও অপারেশন্স ম্যানেজারগণ এবং উপশাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণ আদায়, ভবিষ্যৎ পরিকল্পনা, আমানত সংগ্রহ এবং সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিতকরণে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন অতিথিবৃন্দ। বিশেষত শাখা ব্যবস্থাপকদের খেলাপী ঋণ পুনরুদ্ধার, নতুন আমানত সংযোজন এবং গ্রাহক সেবার মানোন্নয়নে মনোযোগী হওয়ারও আহবান জানানো হয়।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন