বারহাট্টায় বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণে অনিয়মের অভিযোগ
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে বারহাট্টা উপজেলাধীন অথিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ করার পরও কোন সুরাহা না হওয়ায় বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
বারহাট্টা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, অথিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্লকটির জন্য বরাদ্দ মোট ১৪ লক্ষ টাকা। বিদ্যালয়ের ওয়াশব্লকে থাকবে ছাত্র-ছাত্রীদের জন্য ২টি হাত ধোয়ার বেসিন, ২টি বাথরুম, ২টি কমোড, আলাদা ৪টি প্রস্রাবখানা। এছাড়াও থাকবে বিদ্যুৎচালিত পাম্প ও পানির ট্যাংকি।
অভিযোগ প্রসঙ্গে জানা যায়, এখন পর্যন্ত বিদ্যালয়টির ওয়াশব্লকের গ্রীল লাগানো হয়নি। আবার ভিতরের সব কাজ বাকি। ওয়ালের এক জায়গায় ফাটল দেখা দিয়েছে। দরজাগুলো নিম্নমানের লাগানো হয়েছে। বাথরুমের শকওয়েল ও ট্যাংকি নির্মাণ হলেও উপরের ঢাকনা ও বাথরুমের লাইন দেওয়া হয়নি। এতে ফাঁকা জায়গায় পরে গিয়ে শিক্ষার্থীরা আহত হতে পারে। টিকাদারী প্রতিষ্ঠান আড়াইমাস ধরে কাজ বন্ধ রাখলেও বিদ্যালয়ের পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোন রকম সুরাহা হয়নি।
ওয়াশ ব্লকের টিকাদারী প্রতিষ্ঠান ভুঁইয়া এন্টারপ্রাইজের সাথে অনিয়মের বিষয়ে যোগাযোগ করলে তাদের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকরা এটা নিউজ করে কি করবে? কিছুই করতে পারবে না।
অভিযোগের বিষয়টি সঠিক নয় দাবি করে ঠিকাদারের পক্ষে সাফাই গেয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা বিদ্যুৎ মিয়া বলেন, কাজের মিস্ত্রি না পাওয়ায় কাজ সম্পন্ন করতে একটু দেরি হচ্ছে। তবে দ্রুতই কাজটি সম্পন্ন করা হবে। তিনি আরও বলেন, এ বিষয়ে অভিযোগ করার কিছু নেই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি এখনই পর্যবেক্ষণ করে দেখছি এবং একজন প্রকৌশলীর মাধ্যমে সমস্যাটির সমাধান করার চেষ্টা করছি।
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে