ঘোড়াঘাটে বিতর্কিত জায়গায় মসজিদে তাওহীদ ও ইসলামিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন
দীর্ঘ আলোচনা সমালোচনা ও লড়াই সংগ্রামের পর অবশেষে দিনাজপুরের ঘোড়াঘাটে আফছারাদ কলোনীতে মসজিদে তাওহীদ ও ইসলামিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ মে) বাদ জোহর উপজেলার ৩নং সিংড়া ইউ'পি এলাকার কশিগাড়ি আফছারাবাদ কলোনিতে এ মসজিদ ও কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন, বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাদের মোল্লা। উদ্বোধনী অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, মুফতি মনোয়ার হোসেন, ৩নং সিংড়া ইউ'পি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সারোয়ার হোসেন প্রমূখ। এ সময় মুফতি মনোয়ার হোসেন বলেন এ এলাকায় দীর্ঘ দিন কথিত বিতর্কিত রহিম শাহ্ বাবা নামক ভন্ড পীরের শিরক ও বিদ'আতের আস্তানা গড়ে উঠেছিল। এখানে কবরপূজা, কুসংস্কার, গান-বাজনা নারীদের অবাধ যাতায়াত সহ ইসলামের নামে অশ্লীলতা ও বিভ্রান্তিকর পরিবেশ তৈরি হয়েছিল। আর এ থেকে মুক্তি পেতে দীর্ঘদিন থেকে আলাপ আলোচনা ও লড়াই সংগ্রামের পর অবশেষে এলাকাবাসীর হৃদয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এ মসজিদ ও কমপ্লেক্স উদ্বোধন করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০