ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ঘোড়াঘাটে ১৪ মামলার ডাকাত সদস্য শাকিল গ্রেপ্তার


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ১৭-৫-২০২৫ দুপুর ৪:১৯

দিনাজপুরের ঘোড়াঘাটে ডাকাতি, দস্যুতা, হত্যাচেষ্টা,চুরিসহ ১৪টি মামলার আসামি শাকিল (২৭) নামে এক আন্তজেলা ডাকাত দলের সদস্যকে গেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৬ মে) রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের করঞ্জি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাকিল উপজেলার ৪ নং ঘোড়াঘাট ইউনিয়নের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে গাজীপুর, জামালপুর, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর জেলার বিভিন্ন থানায় ১৪টি ডাকাতি, দস্যুতা,হত্যাচেষ্টাসহ চুরির মামলা রয়েছে। 

পুলিশ জানায়,গত ২৭ এপ্রিল রাতে হিলি-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কে পুলিশের একটি গাড়ি টহল দিচ্ছিলো। এসময় ডাকাতের একটি দল ডুগডুগি খাঁ পুকুর মাজার সংলগ্ন নির্মাণাধীন ব্রিজের পূর্বপাশ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। পুলিশের গাড়িটি ওই এলাকায় এলে ডাকাতদল গতিরোধ করে ডাকাতির চেষ্টা চালায়। এসময় পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করে। পরে তাদের মধ্যে বেশ কয়েকজন পালিয়ে গেলেও দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহার করা বেশকিছু অস্ত্রও উদ্ধার করা হয়। এই ডাকাত দলের সাথে গ্রেপ্তার শাকিলের জড়িত থাকার প্রমান পাওয়ায় পর তখন থেকে তাকে খুঁজছিল পুলিশ। 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, গ্রেপ্তার শাকিল আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এছাড়া সে থানার মুলতবি ৫টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি।

ওসি আরও বলেন, শাকিলের একটি সংঘবদ্ধ ডাকাত দল রয়েছে। দলটি গাজীপুর, জামালপুর, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে। প্রথমে দলের সদস্যরা ডাকাতির জন্য সেই জায়গা রেকি করে। পরবর্তীতে তারা সুকৌশলে গভীর রাতে রাস্তায় গাছ ফেলে মোটরসাইকেল,ট্রাক,বাসের যাত্রীদের হাত-পা, মুখ বেঁধে মারধর করে ও অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে পালিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করে।

গ্রেপ্তারকৃত আসামিকে আজ শনিবার আদালতে প্রেরণের জন্য আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ডাকাতের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ