ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

চবিতে প্রথমবারের মতো হাল্ট প্রাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৫-২০২৫ দুপুর ১২:০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো ‘শিক্ষার্থীদের নোবেল পুরস্কার’ খ্যাত বিশ্বের অন্যতম উদ্যোক্তাভিত্তিক প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’ এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট ডেলটা ইউনিভার্সিটির ‘পলিজুট টিম’।

শনিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে দিনব্যাপী এ প্রতিযোগিতা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে।

চবির ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও হাল্ট প্রাইজ চবি অধ্যায়ের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ সাহাবুদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার। এছাড়া উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মুহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

চবি হাল্ট প্রাইজ অধ্যায়ের তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিযোগিতায় জাতীয় পর্বে অংশগ্রহণকারী ৫০টি বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক দল প্রিলিমিনারি ও ফাইনাল এই দুটি ধাপে প্রতিযোগিতা করেছে। চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ছয়টি দল থেকে চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট ডেলটা ইউনিভার্সিটির ‘পলিজুট টিম’।বিজয়ী দলের সদস্যরা হলেন- কাজি আহমেদ, শাহেদ আনওয়ার এবং ফাতেমা নিশাত রিপা। চ্যাম্পিয়ন হওয়া দলটি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে এবং সম্ভাব্যভাবে ১ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার জয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, “এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি তরুণদের নেতৃত্ব, সামাজিক দায়বদ্ধতা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।”
হাল্ট প্রাইজের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের সামাজিক সমস্যার টেকসই সমাধান নিয়ে আসার জন্য উদ্ভাবনী উদ্যোগ গড়ে তোলা এবং লাভজনক ব্যবসায়িক মডেলে রূপান্তর ঘটানো। এই প্রতিযোগিতা কেবল একটি বিজয় অর্জনের মঞ্চ নয়; বরং তরুণদের নেতৃত্ব, সামাজিক দায়বদ্ধতা ও উদ্যোক্তা মনোভাব বিকাশের এক অনন্য প্ল্যাটফর্ম।

এমএসএম / এমএসএম

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

‎দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি