ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে যুবক হত্যা: মামলার পর গ্রেফতার ৩


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১৮-৫-২০২৫ দুপুর ১:১৮

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়ন পরিষদের সামনে শালিসি বৈঠক শেষে ছুরিকাঘাতে শাকিল হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার (১৬ মে) রাতে রাজধানী থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন বরকোটা গ্রামের জাকির মোল্লার ছেলে মোহাম্মদ হাফিজ (২৫), মোহাম্মদ সাদ্দাম মিয়া (২৩) ও নায়েব আলীর ছেলে জাকির মিয়া।

আজ শনিবার দুপুরে নিহত শাকিলের মা নিলুফা বেগম বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫/২০ জনের নামে মামলা করেছেন। মামলা এবং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় বিটেশ্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটা শালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উভয় পক্ষ বের হয়ে যাওয়ার সময় হাফিজ ও সাদ্দাম মিয়ার ছুরির আঘাতে শাকিল হোসেন (২৮) গুরুতর আহত হন। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাকিল মারা যান।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে গত বুধবার মোটরসাইকেলকে সাইট দেওয়া নিয়ে হাফিজ সিএনজিচালক হৃদয়কে মারধর করেন। হৃদয় ও নিহত শাকিল মামাতো ফুফাতো ভাই। মারধরের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সালিশ বৈঠক হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার