গলাচিপায় সাংবাদিক সহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল
পটুয়াখালীর গলাচিপায় সাংবাদিক সহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার চত্বরে এক মানববন্ধন ও পরে ১১ টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সাংবাদিক সোহেল রানা ও এলাকাবাসীর বিরুদ্ধে ডাকুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মতিউর রহমানের স্ত্রী মোসা. কহিনুর (৪৫) এর দায়ের করা মিথ্যা এবং হয়রানিমূলক মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে স্থানীয় সাংবাদিকবৃন্দ ও এলাকাবাসী এ মানব বন্ধন করেন। এ সময় বক্তারা সাংবাদিক সোহেল রানা ও এলাকাবাসীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন ডাকুয়া ইউনিয়নের সজল মাস্টার, ফজলে আলী প্যাদা, সুশেন চন্দ্র ভূইয়া, মিনারা বেগম, অশোক চন্দ্র ভূইয়া, অবিনাশ চন্দ্র ভূইয়া, সজল চন্দ্র বিশ্বাস, স্বপন চন্দ্র বিশ্বাস, তপন চন্দ্র বিশ্বাস, আসিফ মাঝি, মাসুম হাওলাদার, বিপুল চন্দ্র ভূইয়া, মো. রবিউল ইসলাম, সোহেল রানা, ফারুক প্যাদা, ফজলু মৃধা সহ আরো অনেকে। এ সময় বক্তারা অবিলম্বে সাংবাদিক সোহেল রানা ও এলাকাবাসীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও মামলাবাজ মোসা. কহিনুর এবং তার সহযোগীর ও পরিবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাদের মামলা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনকারীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) গলাচিপা-দশমিনা বরাবরে স্মারক লিপি প্রদান করেন। উল্লেখ থাকে যে, ৮ এপ্রিল মোসা. কহিনুর ডাকুয়া ইউনিয়নে ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলাটি মিথ্যা এবং বানোয়াট। এলাকাবাসী এ মিথ্যা মামলা করায় ক্ষিপ্ত হয়ে ক্ষোভ প্রকাশ করেন। কহিনুরের পরিবারের লোকজনের সাথে মামলার আসামীদের জমিজমা নিয়ে পূর্ব বিরোধ আছে। সেই বিরোধকে কাজে লাগিয়ে কহিনুর হয়রানীমূলক মামলা করেন। যার মামলা নং- ০৬, তারিখঃ ০৮/০৪/২০২৫ ইং।
এমএসএম / এমএসএম
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক