ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

লৌহজংয়ে ভূমিসেবা ও ভূমি আইন প্রশিক্ষণের সমাপনী


লৌহজং প্রতিনিধি photo লৌহজং প্রতিনিধি
প্রকাশিত: ১২-৯-২০২১ বিকাল ৫:২০

লৌহজংয়ে দুদিনব্যাপী আধুনিক ভূমিসেবা ও ভূমি আইন সম্পর্কিত প্রশিক্ষণের সমাপনী হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি। রবিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন ও মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম। দুদিনব্যাপী প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদ। প্রশিক্ষণ কর্মসূচিতে ১০টি ইউনিয়নের ৪০ জন সদস্য অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল প্রশিক্ষণ নেওয়া ইউপি সদস্যদের উদ্দেশে বলেন, সমাজে ভূমি সংক্রান্ত অনেক ঝামেলা হয়, আপনারা সমাজে বিচার-আচার করেন, প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে লাগাবেন। 

এমএসএম / এমএসএম

চুয়াডাঙ্গার দর্শনায় ৩ হাজার ১৮৫ আখচাষিকে ৯৫ লাখ টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গোৎসব: পূজার আলোয় সম্প্রীতি ও মানবতার বন্ধন

কক্সবাজারে সৈকতে ভেসে এলো আরও এক মরদেহ, নিহত বেড়ে ৪

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় দুই অভিযানে আটক ৭, জাল ও নৌকা জব্দ

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

​দৌলতখানে সুপারি বাগানে যুবকের রহস্যজনক মৃত্যু: এলাকায় গুঞ্জন

নেত্রকোণায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন ৫৪৯ মণ্ডপে

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ওজোপাডিকো কার্যালয়ে হাজীরহাট বাজারের ব্যবসায়ীদের অবস্থান

রুপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালকসহ দুইজন নিহত

সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি

লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন