বিআরটিসি'র সেবার মান নির্ভরযোগ্য
“বিআরটিসির সেবার মান নির্ভরযোগ্য। কিছুদিন আগে রেলওয়ে কর্মচারীরা যখন স্ট্রাইক করলো- তখন বিআরটিসি রেলস্টেশন থেকে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিয়েছে”- বলে জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ এহছানুল হক।
“বিআরটিসি একটি সরকারী প্রতিষ্ঠান। সংস্থাটি নিজস্ব আয়ে পরিচালিত হয়ে থাকে।“ শনিবার (১৭ মে) বিকাল ৩টায় বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউট, তেজগাঁও মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৪-২৫ এর আওতায় সেবার মান উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক এবং বিআরটিসি কর্তৃক এই গণশুনানির আয়োজন করা হয়।
বিআরটিসি’র মহিলা বাস সার্ভিসের সেবা আরও সম্প্রসারণ করা যায় কিনা? এমন প্রশ্ন করেন এক চাকরিজীবী নারী। তেজগাঁও সরকারি কলেজের শিক্ষক আজম কামালউদ্দীন, বিআরটিসি বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার প্রশংসা করেন। সেইসাথে বেসরকারি পরিবহনেও তা কার্যকর করার দাবি তুলে বিআরটিসি বাসে সেবা নিতে গিয়ে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করার- বিষয়ে প্রশ্ন করেন।
প্রশ্নের উত্তরে বিআরটিসি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ড. অনুপম সাহা বলেন, চাহিদা থাকলে মহিলা বাস সার্ভিসের সেবা আমরা আরও সম্প্রসারণ করবো। সেইসাথে যাত্রীপরিবহণ সেবায় সময় ক্ষেপনের বিষয়ে বলেন, আমাদের যাত্রীসেবাও দিতে হয় আবার রাজস্বও আয় করতে হয়। সময় ক্ষেপন না করে যাত্রীসেবার মানোন্নয়নে বিআরটিসি'র প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ এহছানুল হকের সভাপতিত্বে হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিআরটিসি’র চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ড. অনুপম সাহা, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যান মোঃ ইয়াসীন, ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নীলিমা আখতার, ঢাকা মাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন) জনাব মোঃ শামসুল আলমসহ সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ এবং বিআরটিসি’র অংশীজনরা।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন