দেশের বাজারে ‘গোট অব এআই’ হিসেবে সমাদৃত ৪০০ সিরিজ নিয়ে আসছে অনার, সাথে থাকছে মাস্টার পোর্ট্রেট ক্যামেরা
ফটোগ্রাফির নতুন এআই গোট (সর্বকালের সেরা) হিসেবে সমাদৃত হয়েছে অনার ৪০০ সিরিজ। আগামী ২৫ মে দেশের বাজারে এই সিরিজ লঞ্চ করবে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার। অত্যাধুনিক প্রযুক্তি এবং এআই-সমর্থিত ক্যামেরা সিস্টেমের সাহায্যে স্মার্টফোন ফটোগ্রাফিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এই সিরিজ।
অনার ৪০০ সিরিজে রয়েছে একটি ২০০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার এআই মেইন ক্যামেরা, সাথে ১/১.৪-ইঞ্চি সেন্সর এবং এফ/১.৯ অ্যাপারচার। পোর্ট্রেট ফটোগ্রাফির অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে এমন ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরার পারফরম্যান্স বৃদ্ধি করতে এই ফোনে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) এবং ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএস)।
এছাড়া, ব্যবহারকারীদের ওয়াইড-অ্যাঙ্গেল ছবি এবং ক্লোজ-আপ শট নিতে সহায়তা করার জন্য এই সিরিজে আছে ১২ মেগাপিক্সেল ১১২° আল্ট্রা-ওয়াইড এবং ম্যাক্রো ক্যামেরা। প্রফেশনাল লেভেলের সেলফি তোলার জন্য রয়েছে উন্নত পোর্ট্রেট অ্যালগরিদম ও এফ/২.০ অ্যাপারচার সহ একটি শক্তিশালী ৫০ মেগাপিক্সেল পোর্ট্রেট সেলফি ক্যামেরা।
অনার ৪০০ সিরিজে প্রাইমারী ক্যামেরার সাথে ৩০x টেলিফটো শুটিং ফাংশনও রয়েছে। এই খাতে প্রথমবারের মতো কোনো ডিভাইসে এমন উচ্চ ক্ষমতাসম্পন্ন জুম সুবিধা পাওয়া যাবে, যা মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে নতুন মান স্থাপন করবে।
সাধারণ ব্যবহারকারী এবং ফটোগ্রাফি প্রেমীদের জন্য অনার ৪০০ সিরিজ দুর্দান্ত একটি অপশন; কারণ ক্ল্যারিটি এবং স্টেবিলিটি নিশ্চিত করতে নির্ভুলভাবে ডিজাইন করা হয়েছে এই সিরিজ। স্মার্টফোন ফটোগ্রাফির মানোন্নয়ন ভূমিকা রাখবে অনার ৪০০ সিরিজ।
আরও বিস্তারিত তথ্যের জন্য, ভিজিট করুন: https://smart-honor.com/।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান