ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বারহাট্টা থানার কামরুল হাসান


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৫-২০২৫ দুপুর ২:৫৬

নেত্রকোনা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল হাসান । নেত্রকোনা জেলা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে রবিবার নেত্রকোনা জেলা পুলিশের এপ্রিল ২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিবিএম শ্রেষ্ঠ ওসি’র সম্মাননা শুভেচ্ছা স্মারক ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। ২০২৫ সালের এপ্রিল মাসে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার, আইন শৃঙ্খলা রক্ষা, মামালা নিষ্পত্তিসহ বারহাটা থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অবদান রাখায় তিনি এই সম্মাননা অর্জন করেছেন। এছাড়া তিনি জন নিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা রক্ষায় প্রশংশনীয় ভূমিকা রাখায় প্রশংসা কুড়িয়েছেন।

পুরস্কার পাওয়ার পর অনুভূতি জানতে চাইলে বারহাট্টা থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ কামরুল হাসান বলেন, জনগণের সেবা দেওয়া আমার দায়িত্ব ও কর্তব্য। আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি। এ ধরনের পুরস্কারে কাজের প্রতি স্পৃহা আরও কয়েকগুনে বেড়ে যায়। সেজন্য আমি ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধাভাজন অভিভাবক জেলা পুলিশ সুপার স্যার এবং থানা কর্মরত সকল পুলিশ কর্মকর্তাদেরকে। তাদের সম্মিলিত প্রচেষ্ঠাতেই এই অর্জন সম্ভব হয়েছে। তিনি বলেন, সকলের ভালবাসা নিয়ে নব উদ্যমে আরও ভাল কাজ করে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি উজ্জ্বল করতে দোয়া এবং আগামীতে এর ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা