ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ডিআইইউতে পরীক্ষায় অসাধু উপায় রুখতে উপাচার্যের জিরো টলারেন্স নীতি


ফয়সাল আহমেদ, ডিআইইউ photo ফয়সাল আহমেদ, ডিআইইউ
প্রকাশিত: ১৯-৫-২০২৫ দুপুর ২:৫৮

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) চলমান শিক্ষার মান উন্নয়ন ও সুষ্ঠু একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে ‘নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।

সোমবার (১৯ মে) ডিআইইউ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, "ডিআইইউ শিক্ষার্থীদের মধ্যে সৎ, নৈতিক ও যোগ্য নাগরিক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সেজন্য পরীক্ষা, অ্যাসাইনমেন্ট বা গবেষণায় নকল বা কোনো ধরনের অনৈতিকতা একেবারেই বরদাশত করা হবে না।"

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক শাখাকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষকদেরও কঠোরভাবে নজরদারি বজায় রাখতে বলা হয়েছে যেন কোনো শিক্ষার্থী নকলের মাধ্যমে মূল্যায়নে অংশ নিতে না পারে।

এ সময় তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার উপর জোর দিয়ে বলেন, "সফলতা কেবল সনদে নয়, চরিত্র ও সততার মাধ্যমে অর্জিত হয়। আমরা চাই, ডিআইইউ থেকে বেরিয়ে যাওয়া প্রতিটি শিক্ষার্থী দেশ ও জাতির জন্য গর্বের প্রতীক হয়ে উঠুক।"

ডিআইইউ সাংবাদিক সমিতির প্রশংসা করে উপাচার্য বলেন, "এই বিশ্ববিদ্যালয় তোমাদের। বিশ্ববিদ্যালয়ের পরিপূরক হিসেবে তোমরা কাজ করবে এবং সত্য তুলে ধরবে। তোমরা ভালো কাজ করছো। আমরা চাই ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তোমাদের কার্যক্রম পরিচালনা করো এবং বিশ্ববিদ্যালয়কে আরও সুন্দর করে তুলবে।"

এমএসএম / এমএসএম

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ

শিবিরের নবীনবরণে গোলাম আযমের বই, ‘মতাদর্শ স্বাভাবিকীকরণের চেষ্টা’ অভিযোগ ছাত্রসংগঠনগুলোর

২০২৬–২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ