ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ১৯-৫-২০২৫ দুপুর ৩:৯

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার আওতাধীন দিনাজপুরের ঘোড়াঘাটে ওসমানপুর সেনা ক্যাম্পের আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদান এবং খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৮ মে) বিকেল ৪টায় ওসমানপুর সেনা ক্যাম্প হিলি মোড়ে রংপুর সেনানিবাসের ২৫ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুরসালিন আহম্মেদ এর তত্বাবধানে ২ শত পরিবারের মাঝে চাল, ডাল, চিনি সহ বিভিন্ন সামগ্রী ও ৫ শতাধিক মানুষকে বিনামূলে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রদান করেন। এ সময় লেফটেন্যান্ট কর্ণেল মুরসালিন আহম্মেদ বলেন, সেনাবাহিনীর সেবামূলক কার্যক্রমে অংশ হিসেবে আজ বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।আগামীতে এসকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

চিকিৎসা সেবা প্রদান ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্ণেল একেএম আলমগীর হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ মেজর মোস্তাফিজ, মেজর আতাউর রহমান, ওসমানপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর ফারাবী, মেজর নাজমুল হক, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) নাজমুল হক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার