সিংগাইরে তুচ্ছ ঘটনায় কিশোর খুন
মানিকগঞ্জের সিংগাইরে তুচ্ছ ঘটনায় মোঃ রাহুল আহমেদ খান(১৭) নামে এক কিশোরকে খুন করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৯ মে) রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর কোল (খাল) পার হানিফের ডাঙ্গার পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
হত্যার শিকার মোঃ রাহুল আহমেদ উপজেলার ধল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মেদুলিয়া গ্রামের মোঃ নজরুল ইসলাম খানের ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আহত রাসেল জানান, ১০ দিন আগে পাশের কামুরা গ্রামের কয়েকজন যুবকের সাথে তুচ্ছ ঘটনায় তাদের বাক-বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। সেই ঘটনায় তারা ২০ থেকে ২৫ জন যুবক দেশীয় অস্ত্রসহ তাদের উপর হামলা চালায়। হামলায় রাসেল নিজেসহ কয়েকজন দৌড়ে পালাতে সক্ষম হলেও ঘটনাস্থলে রাহুল আহমেদকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। রাসেল আরো বলেন, মোঃ তরিকুল ও মোঃ রাজিব নামে দুই হত্যাকারী তার উপর হামলা করে তাড়া করে। সে দৌড়ে পালায়।
আহত অপরজন আসিফ জানান, হামলাকারীরা বাঁশের লাঠি ও চাকু হাতে আমাদের উপর হামলা করে। আমাকে ধরে বাশের লাঠি ও রড দিয়ে আঘাত করে আহত করে এবং রাহুলকে ঘটনাস্থলে কুপিয়ে হত্যা করে।
নিহত রাহুলের বাবা নজরুল ইসলাম খান বলেন আমি দোকান থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ছেলে মৃত অবস্থায় পড়ে আছে । এসময় ছেলের সারা শরীরে দাঁড়ালো অস্ত্রের কোপের চিহ্ন দেখতে পাই।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার