ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে কৃষক হত্যা মামলায় দুই নারীর যাবজ্জীবন কারাদন্ড


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২০-৫-২০২৫ দুপুর ১২:৪৫

টাঙ্গাইলে কৃষক শামছুল হককে হত্যার দায়ে মা ও মেয়ে'দুই নারী আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। ১৮ মে দুপুরে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের কাতুলী গ্রামের মৃত রাজ্জাকের স্ত্রী রাহিমা (৫৫) ও মেয়ে রোজিনা আক্তার (৩২)। টাঙ্গাইল স্পেশাল জজ আদালতের অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়া জানান, বিগত ২০১৪ সালের (১৯ ফেব্রুয়ারি) সকালে কাতুলী গ্রামের কৃষক শামছুল হক (৫৫) বাড়ির পাশে নিজের জমিতে আগাছা পরিষ্কার করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের রাজ্জাক তার স্ত্রী-সন্তানদের সাথে নিয়ে শামছুল হককে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে  চলে যায়। বাড়ির লোকজন ছুটে এসে  আশঙ্কাজনক অবস্থায় শামছুল হককে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনদিন পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে শামছুল হকের স্ত্রী জামিরন বেগম টাঙ্গাইল সদর মডেল থানায় মামলা করেন।  মামলায় রাজ্জাক এবং তার স্ত্রী রাহিমা, মেয়ে রোজিনা ও ছেলের রফিকুলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এদিকে মামলা চলাকালীন অবস্থায় আসামি রাজ্জাক মৃত্যুবরণ করেন। এছাড়া ঘটনার সময় আসামী
পক্ষের রফিকুলের বয়স কম থাকায় শিশু আদালতে এখনো তার মামলাটি বিচারাধীন রয়েছে। রোববার (১৮ মে) দণ্ডিত আসামিদের উপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক। পরে তাদের টাঙ্গাইল কারাগারে নিয়ে যাওয়া হয়। স্পেশাল জজ আদালতের এপিপি অ্যাডভোকেট ফরিদ আহমেদ ভূঁইয়া বলেন, বাদী পক্ষে এ রায় হওয়ায় আমরা আদালতের প্রতি সন্তুষ্ট ও কৃতজ্ঞ।  

এমএসএম / এমএসএম

নেত্রকোণার আটপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে আটক ২

দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে অভয়নগরে মতবিনিময়

ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

অনিয়মের অভিযোগে ১ মাসেও ব্যবস্থা নেই, প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে আল্টিমেটাম

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ