ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বারহাট্টায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২০-৫-২০২৫ দুপুর ১২:৫২

নেত্রকোনার বারহাট্টায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোফাজ্জল হোসেন (৪০) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৭ জন আহত হয়েছেন।
 নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বারহাট্টা উপজেলার স্বল্প দশাল এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত চালক মোফাজ্জল বারহাট্টা উপজেলার মহাজনপাড়া এলাকার জালাল উদ্দীনের ছেলে। তিনি সংঘর্ষ হওয়া দুটি সিএনজির মধ্যে একটির চালক ছিল।

আহতরা হলেন- উপজেলার নোয়াগাঁও গ্রামের হেলিম মিয়া (৩৯), মোসা. রুপা আক্তার (২২), একামনি (২০), আব্দুল হাকিম (৫৫), নার্গীস আক্তার (৩৫), মো. নাসির মিয়া (২২) ও গুমুরিয়া গ্রামের বাদশা মিয়া। তাদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোফাজ্জল বারহাট্টা থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ওই সিএনজিচালিত অটোরিকশার চালক মোফাজ্জল হোসেন নিহত হন এবং অন্যরা আহত হন।

গুরুতর আহত যাত্রী বাদশা মিয়া বলেন, আমি নেত্রকোনা থেকে বারহাট্টায় আসছিলাম। হঠাৎ স্বল্প দশাল এলাকায় এসে সিএনজি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে এক পর্যায়ে আমি আর কিছুই বলতে পারিনি। দুটি গাড়িই সড়কের মাঝ বরাবর ও বেপরোয়াভাবে চালাচ্ছিল।

বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়াঙ্কা দাস বলেন, রাত ১০টা ৫০ মিনিটে ৮ ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্যে মোফাজ্জল হোসেন নামে একজন রাস্তায় মারা গেছেন। বাকি ৭ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়েছে।

বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত মোফাজ্জলকে দেখতে এসে বারহাট্টা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজরুল ইসলাম সজল বলেন, আজকের এ দুর্ঘটনায় যারা আহত এবং নিহত হয়েছেন- আমরা বারহাট্টা উপজেলা ছাত্রদল তাদের পাশে থেকে সহযোগিতা করব।

অন্যদিকে বারহাট্টা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আল মামুন বলেন, গুরুতর আহতদের মধ্যে একজন আমাদের ছাত্রদলকর্মী আছে। আমার কাছ থেকে ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ডেনি নিহত ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং আমাদেরকে তাদের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, দূর্ঘটনার খবর শোনার সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের লোকজনের সঙ্গে উদ্ধার তৎপরতা চালাই। একজন ঘটনাস্থলেই মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া ও আইনি প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান