ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রোম্যান্স ছেড়ে ভৌতিক পথে অঙ্কুশ-ঐন্দ্রিলা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০-৫-২০২৫ দুপুর ১২:৫৯

টলিগঞ্জের জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন রোম্যান্স এবং অ্যাকশনের পর এবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন ভৌতিক ঘরানার ছবি নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তারা জানালেন তাদের এই নতুন অভিজ্ঞতা এবং ছবির পেছনের নানা অজানা কথা। অঙ্কুশের মতে, এই ছবির কনসেপ্ট প্রথম দিন শুনেই তার দারুণ লেগেছিল।

তিনি বলেন, ‘বাংলায় ভূতের ছবি অনেক হলেও, এমন আবেগঘন গল্পের সঙ্গে ভৌতিক আবহের মিশ্রণ বিরল। ছবিতে তার চরিত্রের নাম অর্ণব মার্টিন, যেখানে বাবা-মা ও ছেলের এক অদ্ভুত আবেগঘন বন্ধন দেখানো হয়েছে। মৃত্যুর পরেও বাবা-মায়ের অনুভূতি এবং অন্য জগৎ থেকে সন্তানকে দেখার কনসেপ্ট তাকে বিশেষভাবে আকর্ষণ করেছে।’

ঐন্দ্রিলাও এই নতুন ধরনের চরিত্রে কাজের সুযোগ পেয়েছে। এটি পরিচালক রাজদীপ ঘোষের সঙ্গে তার দ্বিতীয় এবং এসকে মুভিজের সঙ্গে প্রথম কাজ। তিনি বলেন, ‘প্রথমে কিছুটা গা ছমছমে অনুভূতি হলেও, শুটিংয়ের অভিজ্ঞতা বেশ ভালো ছিল। ছবিটি নিছক ভয়ের নয়, বরং প্রতিটি চরিত্রের মধ্যেকার গভীর মানসিক বন্ধনই এর মূল আকর্ষণ। কবরস্থানে শুটিংয়ের অভিজ্ঞতাও ছিল বেশ অন্যরকম।’

মানুষের শেষকৃত্য দেখতে দেখতে কখনও মন ভার হয়েছে, আবার কখনও চরিত্রের সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পেয়েছেন তারা। ঐন্দ্রিলা জানান, একবার না বুঝেই তিনি একটি আট বছরের বাচ্চার কবরের ওপর বসেছিলেন, যা পরে জানতে পেরে তার অদ্ভুত অনুভূতি হয়।

ভূতের প্রসঙ্গে ঐন্দ্রিলা অকপটে স্বীকার করেন তার ভয়ের কথা, অন্যদিকে অঙ্কুশ বিভিন্ন প্রকার শক্তিতে বিশ্বাসী। তবে দুজনেই একমত যে ভূতের চেয়ে মানুষকেই তারা বেশি ভয় পান। অভিনয়ের পাশাপাশি অঙ্কুশ এখন প্রযোজনাতেও মন দিয়েছেন। এটি তার প্রযোজিত দ্বিতীয় ছবি। ভবিষ্যতে পরিচালনার ইচ্ছেও রয়েছে তার। 

এমএসএম / এমএসএম

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক