নরসিংদীতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা কর্মশালা অনুষ্ঠিত
টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট পরিচালিত “মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় নরসিংদীতে অনুষ্ঠিত হলো জেলা কর্মশালা-২০২৫।
মঙ্গলবার (২০ মে) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুজন চন্দ্র সরকার, ইসলামিক ফাউন্ডেশন নরসিংদীর উপ-পরিচালক মো. ইউসুফ আলী, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সূর্য্যকান্ত দাস, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রধান কার্যালয়ের উপ-প্রকল্প পরিচালক কাকলী রাণী মজুমদার এবং নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক বিউটি বিশ্বাস।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক জাহিদুল ইসলাম, গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক শাকুরুন্নেছা মুনা, ফিল্ড সুপারভাইজার দেওয়ান মনিরুল ইসলাম, জেলা কার্যালয়ের কম্পিউটার অপারেটর শিখা দাসসহ প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সকালে জাতীয় সংগীত পরিবেশন ও ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে কর্মশালার সূচনা হয়। এরপর অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং জেলা কার্যালয়ের তথ্যচিত্র প্রদর্শন, স্বাগত বক্তব্য, অভিভাবক, শিক্ষক ও মন্দির কমিটির প্রতিনিধিদের বক্তব্য উপস্থাপন করা হয়। বিশেষ অতিথিদের বক্তব্য শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন। সভাপতির বক্তব্যের মাধ্যমে উদ্বোধনী অধিবেশন শেষ হয়।
দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় দলভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন, সুপারিশমালা উপস্থাপন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
কর্মশালার সফল আয়োজন নিশ্চিত করতে সহকারী প্রকল্প পরিচালক বিউটি বিশ্বাস সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ