জনসচেতনতাই পারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে
নেত্রকোনার বারহাট্টায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে (২০ মে) মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান।বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য অফিসার হাবিবুর রহমান।
এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অঃদাঃ) সাদিকুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের বারহাট্টা উপজেলা প্রতিনিধি আজিজুল হক ফারুক সহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান বলেন, 'আমরা যারা খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করি তারা কেউই ভুক্তাদের জরিমানা করতে চাইনা। আমরা আগে সতর্ক করতে চাই। যাতে ভুক্তাদেরও কোন ক্ষতি না হয় আবার ব্যবসায়ীদেরও কোন ক্ষতি না হয়। শিশুদের আমরা যে ম্যাঙ্গু জুস খাওয়াই তারা কি একবারও চিন্তা করি? ৫ টাকা মূল্যের একটা জুস কারখানার মালিক কি করে ৫ টাকা দিয়ে একটা জুস ভোক্তাদের কাছে পৌঁছে দিবে? এটা অসম্ভব। কারণ ৫ টাকা দিয়ে ম্যাংগু জুস তৈরি করা কখনোই সম্ভব নয়। এটাতে বিপজ্জনক কেমিক্যাল থাকে। তাই নিরাপদ খাদ্যের ক্ষেত্রে প্রস্তুতকারকদের শতভাগ সততা, আন্তরিকতা এবং সচেতনাতাই পারে কেবল ভোক্তাদের শতভাগ নিরাপদ খাদ্যের নিশ্চয়তা।'
উক্ত কর্মশালার সভাপতি বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান বলেন, 'কাউকে জরিমানা করে মোবাইল কোর্ট পরিচালনা করে কোনদিন সংশোধন করা যায় না। আগে নিজেদের সতর্ক হতে হবে এবং অন্যকেও সচেতন করতে হবে। নিজেদের মধ্যে সচেতনতা না বাড়ালে আপনারা অন্য জায়গায় গিয়ে খাবার খেয়ে নিজেরাও প্রতারিত হবেন। তাই নিজেদের মধ্যে সচেতনতাই পারে কেবল নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে।'
কর্মশালায় জনপ্রতিনিধি, হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ী, খাদ্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
রাজশাহী সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব পেলেন
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে, রংপুর অঞ্চলের দুই কোটি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ চলছে কুড়িগ্রামে- ত্রাণমন্ত্রী
শেরপুরে ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত
ময়মনসিংহে ন্যাশনাল ডক্টরস ফোরামের জাকাত প্রকল্পে সেলাই মেশিন বিতরণ
দরিদ্রতা কমিয়ে আনাই প্রধান লক্ষ্য- সফিকুর রহমান কিরণ
বিশ্বের সবচেয়ে বড় কড়াইয়ে কুড়িগ্রামে এক লাখ মানুষের ইফতার
শ্রীপুরে আমলসার ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাউল বিতরণ
বরগুনায় ফসলি জমির মাটি ইটভাটায়, অপসারণের দাবি স্থানীয়দের
ঈদ সামনে রেখে কুতুবদিয়ায় অগ্নি প্রতিরোধে ফায়ার সার্ভিসের সচেতনতামূলক প্রচারণা
চট্টগ্রাম বন্দরে ইনল্যান্ড মাষ্টার পদে পদোন্নতিতে অনিয়মের অভিযোগ
পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার
আদমদীঘিতে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার -২