ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকারী আ.লীগ নেতা মজিদ আটক


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী  photo মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
প্রকাশিত: ২০-৫-২০২৫ দুপুর ৩:৫০

চট্টগ্রামের কর্ণফুলীতে ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলাকারী বড়উঠান ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মজিদ শিকদার (৪৮) কে আটক করেছে পুলিশ। 

(১৯"মে) সোমবার দুপুরে উপজেলার বড়উঠান ইউপিতে অভিযান পরিচালনা করা তাকে আটক করে কর্ণফুলী থানা পুলিশ।

আটককৃত আবদুল মজিদ শিকদার কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন ৫নং ওয়ার্ড শিকদার বাড়ি এলাকার আবদুল হাই এর ছেলে।সে দীর্ঘদিন ধরে বড়উঠান ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময়ে ৪ আগষ্ট কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকায় ছাত্র জনতার পক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা (চট্টগ্রাম কক্সবাজার) মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে সেখানে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক সোলাইমান তালুকদার এবং দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম দিদারের নেতৃত্ব অন্তত এক হাজার নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।সেই হামলার বড়উঠান ইউনিয়ন থেকে লোকজন নিয়ে অংশ নিয়েছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মজিদ শিকদার।হামলায় সেদিন প্রায় ৬জন আহত হয়েছিলেন।


কর্ণফুলী থানার ওসি তদন্ত সাফিউল ইসলাম পাটোয়ারী দৈনিক সকালের সময়কে জানান,কর্ণফুলী থানার বিশেষ অভিযানে আবদুল মজিদ শিকদার নামে একজনকে আটক করা হয়েছে। তাকে চাঁদগাঁও থানায় সোপর্দ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়