চবিসাসের নির্বাচন বৃহস্পতিবার: ৮ পদে হাড্ডাহাড্ডি লড়াই
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২২ মে)। এবার ৮টি পদের বিপরীতে নির্বাচনে অংশ নিচ্ছেন ১৫ জন প্রার্থী।
মঙ্গলবার (২০মে) প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর আগে ১৯ ও ২০ মে নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ করেন প্রার্থীরা।
প্রার্থীরা হলেন:
সভাপতি পদে- বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মো. জানে আলম এবং দৈনিক ইনকিলাবের মো. আকিজ মাহমুদ।
সভ-সভাপতি পদে- দৈনিক মানবজমিনের প্রতিনিধি সুমন ইসলাম এবং ভোরের কাগজের অনিন্দিতা সরকার প্রথা।
সাধারণ সম্পাদক পদে- একাত্তর টিভির প্রতিনিধি মাহফুজ শুভ্র এবং ঢাকা মেইলের রেদওয়ান আহমদ।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে- বিনাপ্রতিদ্বন্ধিতায় সিভয়েসের প্রতিনিধি রেফায়েত উল্ল্যাহ রুপক।
দপ্তর ও প্রচার সম্পাদক পদে- দেশ রুপান্তরের প্রতিনিধি আজিম সাগর এবং ডেইলি সানের সোহেল রানা।
অর্থ ও প্রকাশনা সম্পাদক পদে- বার্তা২৪ প্রতিনিধি মুহাম্মাদ মুনতাজ আলী এবং ডেইলি সবুজ বাংলার মো. শামিম হোসাইন।
ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে- কালবেলার প্রতিনিধি মো. জাহিদুল হক এবং ডিবিসি নিউজের মো. রাব্বি হোসেন।
নির্বাহী সদস্য পদে- আমার দেশের প্রতিনিধি আতিকুর রহমান এবং সময়ের আলোর মো: মহসিন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. নুরুল হামিদ বলেন, প্রতিবছরের ন্যায় এই বছরও যথাযোগ্য উৎসবের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আয়োজনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করতে পেরে আমি আনন্দিত। গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচন প্রক্রিয়া চবিসাসের গণতান্ত্রিক চর্চার একটি অংশ। সঠিক প্রক্রিয়ায় নির্বাচিত কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে শিক্ষার সার্বিক পরিবেশ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখবে বলে আমি প্রত্যাশা করি। চবিসাসের সকল সদস্যদের প্রতি শুভ কামনা।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?