ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মূল ক্যাম্পাসে ফিরছে চারুকলা,শিক্ষার্থীদের মধ্য আনন্দের জোয়ার


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ২১-৫-২০২৫ দুপুর ১:১২

দীর্ঘ আন্দোলনের পর নগরী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ক্যাম্পাসে ফিরছে চারুকলা ইনস্টিটিউট। এতে  খুশিতে মিষ্টিমুখ করছেন এই বিভাগের  শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা,কর্মচারীরা। 

 বৃহস্পতিবার (২২ মে)  থেকে মূল ক্যাম্পাসে ক্লাস শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।মঙ্গলবার সকাল থেকে নগরীর বাদশা মিয়া সড়কে চারুকলা ইনস্টিটিউটের ক্যাম্পাস থেকে আসবাবপত্র মূল ক্যাম্পাসে স্থানান্তরের কাজ শুরু হয়েছে।

 চবির উপ-উপাচার্য অধ্যাপক শামীম উদ্দিন খান  বলেন, "সিন্ডিকেট মিটিংয়ে চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সমাবর্তনের প্রস্তুতির জন্য ক্যাম্পাসে শিফট করা সম্ভব হয়নি। মূল ক্যাম্পাসে চারুকলা ইন্সটিটিউটের সরঞ্জামগুলো নিয়ে আসা হচ্ছে।"

এ বিষয়ে চারুকলা ইনস্টিটিউটের পরিচালক উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘শিক্ষার্থীরা চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার দাবিতে আন্দোলন করেছিল। তাদের দাবিটি সিন্ডিকেট মিটিংয়ে বাস্তবায়িত হয়ছে। চারুকলা মূল ক্যাম্পাসে ফিরছে।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার দাবিতে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। পরদিন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় চারুকলা ইন্সটিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

চট্টগ্রাম নগরীর বাদশা মিয়া সড়কে ‘চট্টগ্রাম চারুকলা কলেজকে’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সঙ্গে সংযুক্ত করে ২০১০ সালে চারুকলা ইনস্টিটিউট করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে ২২ কিলোমিটার দূরে নগরীতে ইনস্টিটিউটের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। ২০২২ সাল থেকে শিক্ষার্থীরা মূল ক্যাম্পাসে ফিরে যাবার জন্য আন্দোলন শুরু করেন।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য