ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপে খাল দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের রক্তাক্ত সংঘর্ষের ২ দিন পর রিফাত নামে ১ জনের মৃত্যু


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২১-৫-২০২৫ বিকাল ৫:৪৮

 মগধরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আধিপত্য বিস্তার ও একটি খাল দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে চারজন আহত হয়েছেন। গুরুতর আহত রিফাত নামের ১ জন ২ দিন পর ২১ মে দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরন করেছে। 

ঘটনাটি ঘটে সোমবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে। স্থানীয় সূত্রে জানা গেছে, জামসেদ মেম্বারের ছেলে রিফাতের সঙ্গে একই ইউনিয়নের আলমগীর ও দিদার নামে দুই ব্যক্তির কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এর কিছুক্ষণের মধ্যে দুই পক্ষের উত্তেজনা চরমে ওঠে।

এসময় মগধরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জাবেদ, জাহাঙ্গীর, সুমন, রুবেল, ইলিয়াস, শাহাদাত, নোয়াব, আনোয়ার, রিপন, রহিমসহ অন্তত ১৫-২০ জনের একটি দল রামদা, ছুরি, রড, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে হাজির হয়। তারা রিফাত ও তার সহযোগীদের ওপর হামলা চালায়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষে জড়ায়।আধঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে চারজন আহত হন।

তাদের মধ্যে রিফাতের মাথায় রামদার কোপ লাগায় তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ২১ মে দুপূর ১ টার সময় হাসপাতালের আইসিইউতে সে মৃত্যুবরন করেন। 

ঘটনার পেছনে রাজনৈতিক দ্বন্দ্বকেই দায়ী করছেন এলাকাবাসী। জানা গেছে, মগধরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেম্বার জামসেদ এবং সারিকাইত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী রাজুর অনুসারীদের মধ্যে  বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। যদিও রাজু তার বিরুদ্ধে আনা অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন।

সারিকাইত বিএনপির সাধারণ সম্পাদক শওকত রাজু বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও হাস্যকর। আমি সারিকাইতের রাজনীতি করি, মগধরার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। এখানে স্থানীয় দু’জনের মধ্যে খাল নিয়ে বিরোধ থেকেই এই ঘটনা ঘটেছে।”

তবে জামসেদ মেম্বার এই দাবিকে প্রত্যাখ্যান করে বলেন, “রাজুর নেতৃত্বেই আমার ছেলের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমার ছেলে আজ চট্টগ্রাম হাসপাতালে মৃত্যুবরন করেছে। আমি দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করব এবং তার হত্যার বিচার চাই।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ