সিংগাইরে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মানিকগঞ্জের সিংগাইরে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ঢোনখালপাড় এলাকার মোঃ ঝুমুর উদ্দিনের ছেলে মোঃ লিটন মোল্লা(৩০)।
বুধবার (২১ মে) রাত সোয়া ১১ টার দিকে আসামীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জে.ও.এম তৌফিক আজম এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জে.ও.এম তৌফিক আজম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই পার্থ শেখর ঘোষ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ঢোনখালপাড় এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ লিটন মোল্লাকে গ্রেফতার করা হয়। এসময় তার দখল হতে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, এঘটনায় সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আদালতে সোপোর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার