আন্দাসুরা বিলে অবৈধভাবে পুকুর ও দীঘি খনন বন্ধের দাবিতে মানববন্ধন
নওগাঁর মান্দা উপজেলার আন্দাসুরা বিলে অবৈধভাবে পুকুর ও দীঘি খনন বন্ধের দাবিতে কৃষক ও মৎস্যজীবী পরিবারের লোকজন মানববন্ধন করেছেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রায় দুই শতাধিক লোকজন অংশ গ্রহণ করেন।
বুধবার (২১ মে) বিকালে স্হানীয় মৎস্যজীবী দলের নেতা নুরুল ইসলামের সভাপতিত্বে আন্দাসুরা বিল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিক হোসেন,উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুল আলীম ও ভারশোঁ ইউনিয়ন যুদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।এছাড়াও স্থানীয় এলাকাবাসী আমজাদ হোসেন, এরশাদ আলী,খবু এবাদুল হক,আবুবক্কর এবং মতিউর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জাল যার জলা তার।হাজার বছরের পুরনো ঐতিহাসিক আন্দাসুরা বিলে প্রায় সাড়ে ৬ হাজার মৎস্যজীবী পরিবার মৎস্য আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন।হঠাৎ করে কিছু অসাধু ব্যক্তি সরকারের নিকট থেকে লিজ নিয়ে বিলে পুকুর ও দীঘি খনন করছেন।এই বিলে হাজার বছর ধরে প্রাকৃতিকভাবে পদ্মফুল,ফল,সিঙ্গার,নিকাড়,শাপলা ও শালুক জন্মে থাকে। মাছের আহরণের পাশাপাশি এগুলো বিক্রি করে অনেকে জীবীকা নির্বাহ করে থাকেন। রিংকু নামে লিজ ব্যক্তি প্রকৃতিকভাবে জন্মা সম্পদে বিষ প্রয়োগ করে ধ্বংস করছেন।সোনাপুর মৎস্যজীবী সমবায় সমিতি নামে ইজারা নিয়ে অবৈধভাবে তারা বিলের প্রকৃতি ধ্বংস করে পুকুর ও দীঘি খনন করছেন। অচিরেই ইজারা বাতিল করে বিল উন্মুক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সাথে প্রকৃতিক ভারসাম্য রক্ষাসহ বিলে পুকুর ও দীঘি খনন বন্ধের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২