ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বারহাট্টায় নিহত সিএনজি চালকের পরিবারের প্রতি সহায়তার হাত বাড়ালেন ইউএনও


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২২-৫-২০২৫ দুপুর ২:০

নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক সড়কের বারহাট্টা উপজেলার স্বল্প দশাল এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালক মোফাজ্জল হোসেনের পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়ে  মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসান।

বারহাট্টা সদর ইউনিয়নের মহাজনপাড়া এলাকায় বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান নিহত সিএনজি চালক মোফাজ্জল হোসেনের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ নেন ও শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খানসহ অত্র এলাকাবাসি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেখে নিহতের পরিবার কান্নায় ভেঙে পরেন। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। পরে অসহায় ভুক্তভোগী পরিবারের পাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাদের জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

নিহত সিএনজি চালকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিহতের সন্তানকে কোলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান বলেন, 'আমি নিহত সিএনজি চালক মোফাজ্জল হোসেনের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের বাড়ি এসেছি জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতের পরিবারকে কিছু আর্থিক সহায়তা করার জন্য। আরো যতটুকু সম্ভব আমি প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। বাবাকে হারানো সন্তানদের আহাজারি বিশেষ করে নিহতের শিশু সন্তানের করুণ মুখ আমার হৃদয়কে ভারাক্রান্ত করেছে। সড়কে যাতে আর কারো প্রাণহানি না হয় সেজন্য চালকদের সতর্ক হওয়ার আহ্বান জানাই।'

উল্লেখ্য যে, গত ১৯ মে দিবাগত রাত সাড়ে দশটার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক সড়কের স্বল্প দশাল এলাকায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সিএনজি চালক মোফাজ্জল হোসেন। এসময় বারহাট্টা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত  গুরুতরআহত মোফাজ্জলকে উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরো ছয়জন গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান