ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বরাদ্দ পেয়েও ছাত্রাবাসে আসন পাচ্ছে না শিক্ষার্থীরা:চবিতে বিক্ষোভ সমাবেশ


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ২২-৫-২০২৫ দুপুর ২:৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শহীদ ফরহাদ হল ও অতীশ দীপংকর শ্রীজ্ঞান ছাত্রাবাসে  ইয়ার সংক্রান্ত জটিলতা কারনে বরাদ্দ আসনে উঠতে পারছে না শিক্ষার্থীরা।একে আইসিটি সেলের ব্যর্থতা হলে দাবি করছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে  বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। "এসময় আটকে কেন আবাসন জবাব দাও প্রশাসন, সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই "ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে এক ভুক্তভোগী শিক্ষার্থী বলেন,"চবি শিক্ষার্থীদের অন্যতম প্রধান সমস্যা আবাসন সংকট। এরই মাঝে নতুন উদ্বোধন হওয়া শহীদ ফরহাদ হোসেন হল ও অতীশ দীপঙ্কর হলে মেধার ভিত্তিতে আসন বরাদ্দ পেয়েও প্রশাসন এবং বিশেষ করে আইসিটি সেল এর পরিচালকের ভুল, অব্যবস্থাপনা, স্বেচ্ছাচারিতা, খামখেয়ালিপনা ও অহংকারের বলী হচ্ছে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। আসন বরাদ্দ পাওয়ার পর থেকেই নতুন ঠিকানা পাওয়ার আশায় পূর্বের আবাস ছেড়ে আজ প্রায় এক মাস ছন্নছাড়া হয়ে এদিক ওদিক ঘুরছে। এ ভোগান্তির শেষ কোথায়? আমরা কি আসলেও শিক্ষার্থীবান্ধব প্রশাসন পেলাম??"

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আসন বরাদ্দ কমিটির আহ্বায়ক ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, “ নতুন দুই হলের ইয়ারসংক্রান্ত সমস্যাটি সমাধানের কাজ চলছে। যত দ্রুত সম্ভব সমাধান হবে। এখন শিক্ষার্থীরা হলে উঠে গেলে এর দায়দায়িত্ব তাদেরই নিতে হবে।”

কবে নাগাদ বিষয়টির সমাধান হতে পারে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমরা কোন নির্দিষ্ট ডেডলাইন দিতে পারছি না। তবে ঈদের আগে হলে উঠানোর বিষয়ে তাদের কয়েকবার বলেছি। ঈদের আগে তাদেরকে হলে উঠানো হবে।”

উল্লেখ্য, ১মে থেকে ছাত্রাবাসে শিক্ষার্থীরা উঠলেও ইয়ার সংক্রান্ত জটিলতার কারণে উঠতে পারে নি কয়েকশত শিক্ষার্থী।সমাবর্তনের পর সমাধানের আশা দিলেও এখনও সমাধান হয়নি আসন সংক্রান্ত জটিলতা।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য