জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিকীর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার চেয়ারম্যান জনাব নুরুল আলম সিদ্দিকীর অকাল মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার (২১/০৫/২৫) বাদ যোহর রাজধানীর বকশিবাজারে সংস্থার প্রধান কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রায় ৪ শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী সদস্য দেশের বিভিন্ন জেলা থেকে এসে মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব জনাব আইয়ুব আলী হাওলাদার। তিনি মরহুম চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মাহফিল শেষে সংস্থার কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে মাধব চন্দ্র সরকারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার ভাইস চেয়ারম্যান মাধব চন্দ্র সরকার, মোখলেস শিকদার, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ, সংস্থার শপিং কমপ্লেক্স ইনচার্জ আব্দুর রহিম, ব্যবসায়ী আরিফ, মাসুম, বাদলসহ অনেকে।
মোনাজাত শেষে প্রায় ৪০০ জন দৃষ্টি প্রতিবন্ধী সদস্যের জন্য খাবারের ব্যবস্থা করা হয় এবং এর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
এমএসএম / এমএসএম
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ
বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা
মাতৃবাংলা আইনজীবী সমবায় সমিতির নতুন কমিটি গঠন
তেজগাঁও রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান
২০ দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা
সড়ক দুর্ঘটনায় বিএসটিআই কর্মকর্তা শেখ মিশার মৃত্যু
রাজনৈতিক প্রতিহিংসায় চাকরি হারানোর অভিযোগ মিরপুর গার্লসের শিক্ষিকার
লুঙ্গির কোচের টাকাই কাল হলো ইসমাইলের, গ্রেপ্তার ৩