চবি সাংবাদিক সমিতির নেতৃত্বে জানে আলম ও মাহফুজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৫ এর নির্বাচনে সভাপতি পদে মো. জানে আলম এবং সাধারণ সম্পাদক পদে মাহফুজ শুভ্র নির্বাচিত হয়েছেন।
মো. জানে আলম বাংলাদেশ প্রতিদিন এবং মাহফুজ শুভ্র একাত্তর টিভি ও দৈনিক খবরের কাগজের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এবার কার্যনির্বাহী পরিষদের ৮ পদের বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছেন ১৫ প্রার্থী। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিভয়েসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রেফায়েত উল্যাহ রুপক। বাকি সাত পদের নির্বাচন শেষে ভোট গণনার পর ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
কমিটির অন্য পদগুলোতে নির্বাচিত হয়েছেন: সহসভাপতি পদে ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মো. সুমন ইসলাম, দফতর ও প্রচার সম্পাদক পদে দ্য ডেইলি সান ও বাংলাদেশ গার্ডিয়ানের সোহেল রানা, অর্থ ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মুহাম্মদ মুনতাজ আলী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে দৈনিক কালবেলার মো. জাহিদুল হক এবং নির্বাহী সদস্য পদে ঢাকা পোস্টের প্রতিনিধি মো. আতিকুর রহমান।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সহকারী প্রক্টর মো. নুরুল হামিদ ও সাঈদ বিন কামাল চৌধুরী। নির্বাচন পর্যবেক্ষক ছিলেন চবিসাসের সাবেক সভাপতি সৈয়দ বাইজিদ ইমন।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?