শান্তিগঞ্জে মাইক্রোবাস শ্রমিক পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জে 'সুনামগঞ্জ জেলা বাস- মিনিবাস -কোচ- মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্র ১৮৬৬ এর অন্তর্ভুক্ত শান্তিগঞ্জ মাইক্রোবাস শ্রমিক পরিচালনা কমিটির(২০২৫- ২০২৮) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার( ২২ মে) সকাল ৮.০০ ঘটিকায় শান্তিগঞ্জ বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪.০০ ঘটিকার দিকে ভোট গ্রহন শেষ হয়।
প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে শান্তিগঞ্জ মাইক্রোবাস শ্রমিক পরিচালনা কমিটির সভাপতি পদে আনারস প্রতীকে ৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শাহ আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মোঃ গোলজার হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৬ ভোট।
সাধারণ সম্পাদক হিসেবে চেয়ার প্রতীকে ৪৩ ভোট পেয়ে মো: আবদাল হোসেন নির্বাচিত হয়েছেন। অপরপ্রার্থী জসীম উদ্দিন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩০ ভোট।
সহ-সম্পাদক পদে নইম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। কলস প্রতীকে ৪৮ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সজীব আহমদ। অপরপ্রার্থী জুয়েল মিয়া ডাব প্রতীকে পেয়েছেন ২৪ ভোট। হরিণ প্রতীকে ৪৩ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন কুহিনূর মিয়া। অপরপ্রার্থী মিজানুর রহমান মাছ প্রতীকে পেয়েছেন ৩০ ভোট। ফুটবল প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ কামাল উদ্দিন।
এর আগে সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস-কোচ- মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভাপতি ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো: বোরহান উদ্দিন উক্ত নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এসময় শান্তশিষ্ট ও সুশৃঙ্খল ভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য উপস্থিত সবাইকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত